রাতের শহরে ফের বেপরোয়া বাইক! দুর্ঘটনায় মৃত ১ যুবক, গুরুতর আহত ১

রাতের শহরে ফের বেপরোয়া বাইক দুর্ঘটনা। মৃত এক যুবক। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আলিপুর ব্রিজের কাছে। দুই যুবকই একবালপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

রাতের শহরে ফের বেপরোয়া বাইক দুর্ঘটনা। মৃত এক যুবক। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আলিপুর ব্রিজের কাছে। দুই যুবকই একবালপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুই যুবকের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।

রাতের শহরে ফের বেপরোয়া বাইক! দুর্ঘটনায় মৃত ১ যুবক, গুরুতর আহত ১

মঙ্গলবার গভীর রাত। কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলেন একবালপুরের ভূকৈলাশ রোডের বাসিন্দা দুই যুবক আজহারউদ্দিন এবং আলাউদ্দিন। অন্য বাইকে তাদের অন্য সহকর্মী-বন্ধুরাও ছিল। তবে আজহারউদ্দিন এবং আলাউদ্দিনের বাইকটি অতি দ্রুতগতিতে এগোনয়, তারা অনেকটাই এগিয়ে যা। এরপর আলিপুর ব্রিজের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এ ধাক্কা মারে। গতির কারণে দুজনেই ছিটকে পড়েন। মাথায় হেলমেট না থাকায় দুজনের মাথাতেই জোরালো চোট লাগে।
পিছনে থাকা বন্ধুরা ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যান। দুজনকেই এসএসকেএম-এ নিয়ে যাওয়া হলে আজহারউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আহত আলাউদ্দিনকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+