খাস কলকাতায় ধর্ষিতা বিশেষভাবে সক্ষম, ধৃত অভিযুক্ত

ফের কলকাতার বুকে ধর্ষণের ঘটনা। যদিও অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আজ ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চাওয়া হবে বলে জানা গিয়েছে।

গোটা ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য দেখা গিয়েছে বন্দর এলাকায়। দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষিতা হওয়ার পরই কলকাতার এই ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা।

গতকাল রাতে কলকাতার নাদিয়াল এলাকায় এক ২০ বছর বয়সী মূক ও বধির নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, অভিযোগ নথিভুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতার দক্ষিণ-পশ্চিম অংশের নাদিয়াল থানায় রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ ধর্ষণের অভিযোগ জমা পড়ে বলে জানিয়েছে পুলিশ। আজ ভোরে অভিযুক্ত পুলিশের জালে পড়ে নিজের বাড়ির সামনে থেকেই। নির্যাতিতাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে পুলিশ আধিকারিক জানান।

নাদিয়াল থানার পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকাল ৬টা ৩৫ মিনিটে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে, ঘটনার বিস্তারিত বিবরণ জানানো হয়নি। অভিযুক্তকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজই তাকে স্থানীয় আদালতে পেশ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+