পর্ণশ্রীতে প্রৌঢ়া খুনে তৃতীয় ব্যক্তির খোঁজে গোয়েন্দারা
পর্ণশ্রীর ফরিকপাড়ায় প্রৌঢ়া শিপ্রা ভট্টাচার্যের হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া তাঁর মেয়ে জামাইয়ের ৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। খুনে তৃতীয় ব্যক্তির খোঁজে গোয়েন্দারা
পর্ণশ্রীর ফরিকপাড়ায় প্রৌঢ়া শিপ্রা ভট্টাচার্যের হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া তাঁর মেয়ে জামাইয়ের ৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। শনিবার জামাই অনুপম ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে মেয়েকে গ্রেফতার করা হয়। কথা অসঙ্গতি থাকায় এই গ্রেফতার বলে জানিয়েছেন বেহালা ডিভিশনের ডিসি মিরাজ খালিদ।

শুক্রবার রাতে ওই বাড়ির সামনে অপরিচিত এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। সেই ব্যক্তি দীর্ঘক্ষণ বাড়ির দরজার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল বলে জানিয়েছেন তাঁরা। সেই সূত্র ধরেই, ঘটনায় মেয়ে-জামাই ছাড়াও তৃতীয় কোনও ব্যক্তি জড়িত কিনা তা-নিয়ে তদন্তে গোয়েন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মেয়ে-জামাইয়ের সঙ্গে অশান্তি লেগে থাকত প্রৌঢ়া শিপ্রা ভট্টাচার্যের। সমস্যা হলেই নেতাদের ফোন করার হুমকি দিতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালে শিপ্রা ভট্টাচার্যের মেয়ে কাবেরির সঙ্গে বিয়ে হয়, দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরের বাসিন্দা অনুপমের। ২০০৯ সাল নাগাদ বেহালায় পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তাঁরা। প্রতিবেশীদের অভিযোগ, নিয়মিত নেশা করতেন অনুপম। তাঁদের অভিযোগ, শুক্রবার রাতে দেহ লোপাটেরও চেষ্টা হয়েছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications