মোমিনপুরে ৩ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম এক অন্তঃসত্ত্বা, দেখুন ভিডিও

পথ নিরাপত্তার হাজারো কথা বললেও আদপে রাস্তা চলতি গাড়ি-ঘোড়া যে তাকে বুডো আঙুল দেখায় তা ফের প্রমাণিত হল। শনিবার মোমিনপুরে যেভাবে ৩টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল তাতে যে কেউ আতঙ্কে ভুগতে পারেন।

পথ নিরাপত্তার হাজারো কথা বললেও আদপে রাস্তা চলতি গাড়ি-ঘোড়া যে তাকে বুডো আঙুল দেখায় তা ফের প্রমাণিত হল। শনিবার মোমিনপুরে যেভাবে ৩টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল তাতে যে কেউ আতঙ্কে ভুগতে পারেন। এই ঘটনায় এক অন্তঃসত্ত্বা গুরুতর জখম হয়েছেন। এছাড়াও জখম হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও ২ জন।

ভয়াবহ এক দুর্ঘটনা, যা ডেকে আনতে পারত আরও বিপদ

জানা গিয়েছে, এদিন সকালে তারাতলার দিক থেকে ডায়মন্ডহারবার রোড ধরে ছুটে আসছিল একটি সরকারি বাস। মোমিনপুর ক্রসিং-এ সে সময় পাশের রিমাউন্ট রোড থেকে বেরিয়ে আসে একটি ক্যাব ট্য়াক্সি। সরকারি বাসের একদম সামনে পড়ে যায় ক্যাব ট্যাক্সিটি। সরকারি বাসের চালক ব্রেক মেরে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ক্যাব ট্যাক্সিতে সজোরে ধাক্কা মারে। এরপর সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা বুলেভার্ডের উপরের গ্রিলের রেলিং-এ ধাক্কা মেরে অন্যদিকের লেনে চলে যায়। সে সময় খিদিরপুরের দিকে তারাতলার দিকে যাচ্ছিল একটি টাটা ৪০৭ গাড়ি। সরকারি বাসটি সোজা গিয়ে টাটা ৪০৭-এর সামনে ধাক্কা মারে। এরপর বাসটি পাশের ফুটপাতের উপরে উঠে গিয়ে একটি দোকানের সাটার ভেঙে ভিতরে ঢুকে যায়।

সকাল ছ'টা নাগাদ হওয়া তন গাড়ির এমন সংঘর্ষে তীব্র আওয়াজ তৈরি হয়েছিল। আশপাশের বাড়ি এবং এলাকার বহু মানুষ ছুটে আসেন। ৭ডি রুটের সরকারি বাসটির ক্ষতি হলেও তাতে থাকা কারোরই তেমন চোট লাগেনি। টাটা- ৪০৭-এর চালক ও খালাসির আঘাতও তেমন গুরুতর ছিল না। কিন্তু, ক্যাব ট্যাক্সিতে থাকা তিন সওয়ারি ভালরকম আহত হন। এঁদের মধ্যে একজন আবার অন্তঃসত্ত্বা মহিলা। তাঁকে ওই ক্য়াব ট্য়াক্সিতে করে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছিল। এই অন্তঃসত্ত্বা মহিলাকে আপাতত সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সিগন্যাল ভাঙাতেই এই ভয়াবহ দুর্ঘটনা। তাঁদের অভিযোগ সরকারি বাসটি সিগন্যাল না মেন তীব্র বেগে ছুটে আসছিল। সিগন্যাল গ্রিন থাকায় ক্যাব ট্যাক্সিটি রিমাউন্ট রোডের ভিতর থেকে ক্রসিং-এ চলে এসেছিল। সরকারি বাসটি কেন সিগন্য়ালেও প্রবল গতি বজায় রেখেছিল তা খতিয়ে দে।খা হচ্ছে। আপাতত, তিনটি গাড়িকেই আলিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সরকারি বাসের চালক, ক্যাবের চালক-সহ সব আহতরই চিকিৎসা চলছে হাসপাতালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+