মমতার পাড়ায় 'চোর-চোর' স্লোগান কর্মীদের! 'শান্তিনিকেতনে'র সামনে বাজল রবীন্দ্রসঙ্গীত

একেবারে কড়া নিরাপত্তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে গেল ডিএ আন্দোলনকারীদের মিছিল! এমনকি কেউ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তার দিকে না ঢুকে পড়ে সেদিকেও কড়া নজর ছিল পুলিশ প্রশাসনের।

প্রত্যেকটি জায়গা একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। বকেয়া ডিএ'র দাবিতে টানা ১০০ দিন ধরে পথে রাজ্য সরকারি কর্মীরা! হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হলেও তা ব্যর্থ হয়। এই অবস্থায় লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন সরকারি কর্মীদের একাধিক সংগঠন।

মমতার পাড়ায় চোর-চোর স্লোগান তুললেন কর্মীরা!

সেই আন্দোলনের অঙ্গ হিসাবেই আজ শনিবার মহামিছিল হয়। আর তা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। আর তাঁর বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময়ে একেবারে সতর্ক ছিল পুলিশ প্রশাসন, বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয় সেখানে। ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরাও।

কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে ওই সময়ে মিছিল থেকে 'চোর চোর' স্লোগান তোলেন আন্দোলনকারীরা। সঙ্গে আরও একাধিক স্লোগান দিতে থাকেন আন্দলনরত সরকারি কর্মীরা। যদিও হরিশ মুখার্জী রোড জুড়ে উচ্চসরে আজ বাজানো হয় রবীন্দ্র সঙ্গীত। আন্দোলনকারীরা বলছেন যাতে তাঁদের দেওয়া স্লোগান প্রশাসনিক প্রধানের কানে না সেজন্যেই এহেন কৌশল পুলিশের।

যদিও রবীন্দ্রসঙ্গীত কে বাজালো তা অবশ্য স্পষ্ট নয়! তবে জয় হিন্দ ভবনের সামনে তৃণমূলের তরফে রবীন্দ্র সঙ্গীত বাজানো হচ্ছিল। তবে রাস্তায় বাজানো নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এদিন ১২ বছর পর হরিশ মুখার্জী রোডের উপর দিয়ে মিছিল করে কার্যত উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মীরা।

মিছিল থেকে চোর চোর স্লোগান তোলেন আন্দোলনকারীরা।

তবে মিছিল করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বড়সড় কোনও ঘটনা ঘটেনি। এদিনের মিছিলে অন্তত কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী পা মেলান। শুধু কলকাতা নয়, একাধিক জেলা থেকে কর্মীরা আসেন। বলে রাখা প্রয়োজন, , হাজরা থেকে ডিএ আন্দোলনকারীদের মিছিল শুরু হয়। আর তা হরিশ মুখার্জি রোড এবং ডি এন রোড ধরে এগিয়ে যায়।

মমতার পাড়ায় চোর-চোর স্লোগান কর্মীদের!

এরপর আশুতোষ মুখার্জি রোড হয়ে এসপি মুখার্জি রোড হয়ে ফের একবার হাজরা মোড়েই এসেই এই মিছিল শেষ হয়। তবে মিছিল এতটাই বড় ছিল যে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে তা। আর এই মিছিল থেকেই ডাক ওঠে , আগামিদিনে ডিএ'র দাবিতে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+