কলকাতা পুলিশের আপত্তি খারিজ! DA আন্দোলনকারীদের 'বড়' অনুমতি দিলেন বিচারপতি মান্থা

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি যেদিন নবান্ন অভিযান করছে, সেদিনই হাইকোর্টের বিচারপতি মান্থার বেঞ্চ ডিএ আন্দোলনকারী বড় অনুমতি গিলেন। যা কিনা কলকাতা পুলিশ কোনওভাবেই অনুমতি দিয়ে চায়নি।

বিচারপতি মান্থা তাঁর নির্দেশে বলেছেন, ডিএ আন্দোলনকারীরা হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে পারবেন। তবে শান্তিশৃঙ্খলা বজায় রেখেই সেই মিছিল করা যাবে। মিছিল থেকে কোনও রকমের কটূ কথা বলা যাবে না বলেও নির্দেশে বলেছেন তিনি।

DA আন্দোলনকারীদের বড় অনুমতি দিলে বিচারপতি মান্থা

এর আগে ডিএ আন্দোলনকারীরা হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করার ব্যাপারে কলকাতা পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু কলকাতা পুলিশ তাতে কোনও অনুমতি না দিয়ে তিনটি বিকল্প রুটের কথা বলেছিল। তাতে রাজি না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা।

কলকাতা পুলিশ তথা রাজ্যের তরফে বলা হয়েছিল কলকাতা শহরের অন্যতম স্পর্শকাতর এলাকা হল হরিশ মুখার্জি রোড। উল্লেখ করা প্রয়োজন এই হরিশ মুখার্জি রোডেরই এক প্রান্ত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন।

এদিন মামলার শুনানিতে বিডারপতি রাজাশেখর মান্থা বলেছেন, প্রায় প্রতি দিনই শহরের অন্যতম ব্যস্ত এলাকা হাজরা মোড়ে ধর্না কিংবা বিক্ষোভ কর্মসূচি হয়। সেখানে হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন? সেই সময় সরকারি আইনজীবী বলেন, নিরাপত্তার দিক থেকে শহরের অন্যতম স্পর্শকাতর এলাকা হরিশ মুখার্জি রোড।

DA আন্দোলনকারীদের বড় অনুমতি দিলে বিচারপতি মান্থা

সরকারি আইনজীবী আদালতে বলেন, ওই রাস্তার কিছু অংশে ১৪৪ ধারা জারি রয়েছে। সেখানে মিছিলের অনুমতি দিয়ে যদি অপ্রীতিকর কিছু হয়, তাহলে তার দায় কে নেবে, সেই প্রশ্ন আদালতে করেন সরকারি আইনজীবী।

সরকারি আইনজীবীর সওয়াল জবাবে ডিএ নিয়ে আন্দোলনকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, মিছিলের আবেদন করার পরে কিছু এলাকায় ৩ মে থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সময় বিচারপতি মান্থা বলেন, আশঙ্কার কথা সবাই জানেন। এই এলাকায় কোনও রকম অশান্তি হবে না, সেই ভাবেই মিছিল করার অনুমতি তিনি দেন।

বিচারপতি মান্থা তাঁর নির্দেশে বলেছেন, দুপুর ১ থেকে বিকেল ৪ টের মধ্যে মিছিল শান্তিপূর্ণভাবে শেষ করতে হবে। সেকথা মেনে নিয়েছেন ডিএ নিয়ে আন্দোলনকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+