DA Agitation: নবান্নের সামনে আগামীকাল পর্যন্ত ধর্নার অনুমতি, প্রধান বিচারপতির বেঞ্চে ধাক্কা রাজ্য সরকারের
নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্না আটকাতে পারল না রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে গিয়েও শেষ রক্ষা করতে পারল না রাজ্য। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নবান্নের সামনে ধর্নার বিরোধিতা করে আবেদন করা হয়েছিল। কিন্তু শুক্রবার মামলার শুনানিতে সেই আবেদনে সাড়া দেয়নি আদালত।
উল্টে আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত নবান্নের সামনে ডিএ আন্দোলকারীদের ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ। গতকাল বিচারপতি মন্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানিয়েছিল রাজ্য। ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ডিএ আন্দোলনকারীদের ধর্নার অনুমতি দিেয়ছিলেন বিচারপতি রাজশেখর মান্থা

সকাল থেকেই ডিএ আন্দোলনকারীদের নবান্নের সামনে ধর্নায় বসা নিয়ে পুলিশ আপত্তি জানায়। সংগ্রামী যৌথমঞ্চের কর্মী সমর্থকরা ভোর সাড়ে পাঁচটা থেকে জমায়েত করতে শুরু করেছিলেন। কিন্তু পুলিশ কিছুতেই সেখােন তাঁদের বসতে দিচ্ছিল না। বারবার সেখান থেকে উঠে যেতে বলছিল পুলিশ। এই িনয়ে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।
জোর করে তাঁদের সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়।
গতকাল বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গিলবেঞ্চ অনুমতি দিয়েছিল যে ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত তাঁরা সেখানে ধর্না দিতে পারবেন। তারপরেই রাজশেখার মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ জািনয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিল। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়।
তবে ২৪ তারিখ পর্যন্ত ধর্না কর্মসূচি করা না গেলেও ২২ তারিখ বিকেল ৪টে পর্যন্ত তাঁরা নবান্নর সামনে বাস টার্মিনাসে ধর্না দিতে পারবেন। অর্থাৎ রাজ্য সরকারের আর্জি এক প্রকার খারিজ করে দিয়েছেন তিনি। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন যৌথমঞ্চের কর্মী সমর্থকরা। তাঁরা হাইকোর্টের এই নির্দেশকে বড় জয় বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications