DA Agitation: নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্নায় বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
নবান্নের সামনে ডিএ আন্দোলকারীদের অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে। নবান্নের সামনে অবস্থান আন্দোলনে বাধা দেয় পুলিশ। কোনও রকম প্ল্যাকার্ড হাতে কাউকে বসতে দেওয়া হবে না বলে মাইকিং শুরু করে পুলিশ।
আন্দোলনকারীরা িনর্দেশ অমান্য করেই নবান্নের সামনে অবস্থান শুরু করে। তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অরাজকতা তৈরি হয়েছে নবান্নের সামনে। আন্দোলনকারীরা দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজের নীচে অবস্থা বিক্ষোভ শুরু করেছে।

ভোর সাড়ে ৫টা থেকেই ডিএ আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের জন্য জমায়েত করতে শুরু করেছিল। কিন্তু ভোর থেকেই পুলিশ তাদের বাধা দিতে শুরু করে। এদিকে ডিএ আন্দোলনকারীরা দাবি করেছেন আদালতের অনুমতি নিয়েই তাঁরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। পুলিশের অভিযোগ রাজ্যের সচিবালয়ের সামনে ১৪৪ ধারা জারি থাকে। এখানে অবস্থান বিক্ষোভ করা যায় না।
আন্দোলনকারীদের পল্টা দাবি তাঁকা ১৪৪ ধারার এক্তিয়ারের মধ্যে যায় নিষ তারা নবান্নের সামনে দ্বিতীয় হুগলি সেতুর নীচে অবস্থান বিক্ষোভ করছে। এতে আইন অমান্য করার কোনও ঘটনাই ঘটেনি। পুলিশ জোর করে তাঁদের তুলে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন আন্দোলকারীরা। এই নিয়ে সকাল থেকে আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। এমনকী তাঁদের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়।
আন্দোলনকারীরা মাইক বাজিয়ে স্লোগান দিলে নবান্নের কাজে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে পুলিশ। মাইকিং করে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করতে থাকে পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা অবস্থােন অনড়। তাঁদের দাবি আদালতের িনর্দেশ নিয়েই তাঁরা অবস্থা আন্দোলন করছেন। তাঁরা কোনও ভাবেই এই জায়গা থেকে সরবেন না। শেষে মাইক ছাড়াই স্লোগান দিয়ে গান গেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর ঘোষণা করা সেই ডিএ িনতে নারাজ। তিনি দাবি করেছেন রাজ্য সরকারকে আগে তাঁদের ৩৪ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে।












Click it and Unblock the Notifications