ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'তিতলি', দিঘায় লাল সতর্কতা! আবহাওয়া দফতরের ম্যাপে দেখুন সম্ভাব্য গতিপথ
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড় তিতলিতে রূপান্তরিত হয়েছে। যা আছড়ে পড়তে চলেছে ওড়িশা ও অন্ধ্রউপকূলে। বুধবার সকালেও যার অবস্থান ছিল ওড়িশার গোপালপুর থেকে ৪০০ কিমি দূরে।
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড় তিতলিতে রূপান্তরিত হয়েছে। যা আছড়ে পড়তে চলেছে ওড়িশা ও অন্ধ্রউপকূলে। বুধবার সকালেও যার অবস্থান ছিল ওড়িশার গোপালপুর থেকে ৪০০ কিমি দূরে। মূল ভূখণ্ডে প্রবেশের পর ঘূর্ণঝড়ের অভিমূখ পরিবর্তন হতে পারে। যা সরে আসতে পারে বাংলার দিকে। সেক্ষেত্রে ষষ্ঠী অর্থাৎ রবিবারের আগে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

মূল ভূখণ্ডে প্রবেশের পর অভিমুখ পরিবর্তনের সম্ভাবনা
উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় তিতলি। বৃহস্পতিবার সকালের মধ্যে যা ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের মধ্যে আছড়ে পড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। মূল ভূখণ্ডে প্রবেশের পরে তা অভিমুখ পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। অভিমুখ হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।

বৃষ্টির পূর্বাভাস
বুধবার বিকেলের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

ভারী বৃষ্টির পূর্বাভাস, অরেঞ্জ ওয়ার্নিং
- বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি)পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
- বৃহস্পতিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাড়ছে জেলার সংখ্যা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে প্রভাব পড়তে পারে তিতলির। এছাড়াও ভারী বৃষ্টি(৭-১১ সেমি) হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
- শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে।

ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা, অরেঞ্জ ওয়ার্নিং
বুধবার ও বৃহস্পতিবার রূপ দেখাতে পারে তিতলি। বেগ ঘন্টায় ৮০ কিমি থেকে শুরু করে ১০০ কিমি পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া দফতরের সতর্কবার্তায় জানানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র অতি উত্তাল থাকবে। ফলে আপাতত ১২ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিঘায় লাল সতর্কতা
দিঘা এবং সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঢেউ হতে পারে ৫ মিটারের মতো। ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications