বিকেলের মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'পেথাই'! বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় পেথাই-এ পরিণত হয়েছে। যা সোমবার বিকেলের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় পেথাই-এ পরিণত হয়েছে। যা সোমবার বিকেলের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। উপকূল অন্ধ্রপ্রদেশ ছাড়াও, উত্তর তামিলনাড়ু ওড়িশা, ঝাড়খণ্ড, দক্ষিণ ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রবল হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, দক্ষিণ অন্ধ্র, উত্তর তামিলনাড়ু, উপকূল পুদুচেরিতে।

বিকেলের মধ্যে অন্ধ্র উপকূলে

বিকেলের মধ্যে অন্ধ্র উপকূলে

সোমবার বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় পেথাই অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় মধ্যে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, উপযুক্ত পরিবেশ না পাওয়ার ভূখণ্ডে আছড়ে পড়ার আগেই দুর্বল হয়ে গিয়েছে পেথাই।

(প্রতীকী ছবি সৌজন্য: এএনআই)

বৃষ্টির সতর্কবার্তা

বৃষ্টির সতর্কবার্তা

ঘূর্ণিঝড় পেথাই-এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-একটি জায়গায় প্রবল বৃষ্টির সম্ভানা রয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকায় পারদও চড়ছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

এই ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ১৭ ডিসেম্বর পর্যন্ত উত্তাল থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের অনুমান, পেথাই-এর প্রভাবে কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়তে পারে। এছাড়াও কোনও কোনও জায়গায় জমিতে থাকা ফসলেরও ক্ষতি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+