পশ্চিমবঙ্গকে কাটিয়ে বাংলাদেশে হানা ঘূর্ণিঝড় 'রোয়ানু'-র, মৃত ৫

পশ্চিমবঙ্গকে কিছুটা পাশ কাটিয়েই ওপার বাংলায় হানা দিল ঘুর্ণিঝড় 'রোয়ানু'। এই ঝড়ের তাণ্ডবে বাংলাদেশে এখনও পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

কেন প্রতিবার ঘূর্ণিঝড়ের আলাদা নাম দেওয়া হয় জানেন কি? জেনে নিন

সকালে জানা গিয়েছিল, শক্তি খানিক ক্ষয় হলেও এখনও যথেষ্ট ক্ষমতাশালী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় 'রোয়ানু'। আলিপুর আবহাওয়া দফতরের খবর, এদিন শনিবার, বিকেলের মধ্যেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে এই ঝড়। দুই ২৪ পরগনা সহ, পূর্ব মেদিনীপুরের উপর দিয়েই ঝাপটা বেশি যাবে।

শক্তি হারালেও বিকেলেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রোয়ানু'

এই জেলাগুলি সমুদ্র উপকূলবর্তী হওয়ায় সেখানে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসন একেবারে সজাগ রয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরও পরিস্থিতি সামলাতে তৈরি রয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার বিকেলের আগে ওড়িশার উপকূলবর্তী গোপালপুর জেলার উপকূল থেকে কিছুটা দূরে ঝড়টি অবস্থান করছিল। তার গতিবিধি পর্যবেক্ষণ করেই জানা গিয়েছে, এদিন বিকেলের মধ্যেই ঝড় রাজ্যে আছড়ে পড়বে। এর প্রভাব বাংলাদেশেও ভালোই পড়বে বলে জানানো হয়েছে। ওড়িশাতেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।

এদিন ঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার এর জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে নানা জায়গায় বৃষ্টি হয়েছে। আর এদিন ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+