Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Remal: বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন, মেট্রো চলাচলও ব্যাহত, সপ্তাহের প্রথম দিনেই চরম দুর্ভোগে যাত্রীরা

রেমালের দাপটে রেললাইনে জল। বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। একাধিক স্টেশনে দাঁ়ড়িয়ে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন। চরম দুর্ভোগে যাত্রীরা। বনগাঁ-হাসনাবাদ রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে মেট্রো পরিষেবাও সকাল থেকে বিপর্যস্ত।

মেট্রো ট্র্যাকে জল জমে গিয়েছে একাধিক জায়গায় সেকারণে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। তাও সেটা পর্যাপ্ত নয় বলে জানা গিয়েছে। সপ্তাহের প্রথম দিনেই চুড়ান্ত দুর্ভোগে নিত্য যাত্রীরা। বাড়ি থেকে বেরোনোর আগে খবর নিয়ে বেরোন। কারণ রাস্তায় অটো বাসও অমিল।

Cyclone Remal

ঘূর্ণিঝড় রেমালের কারণে শিয়ালদহ শাখায় ৪২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। গতকাল জানানো হয়েছিল যে সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তাতে ট্রেন চালানোর সাহস এখনও দেখাতে পারছে না রেল। রেমালের তাণ্ডবে রেল লাইনের উপরে জল জমে রয়েছে একাধিক জায়গায়। একাধিক জায়গায় রেল লাইনের উপরে গাছ পড়ে রয়েছে। সেকারণে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না।

গতকাল রাত ১১টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। মেট্রো পরিষেবাও বিপন্ন হয়েছিল রাত থেকেই। আজ সকালেও মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি। মেট্রো রেলের ট্র্যাকে একাধিক জায়গায় জল জমে রয়েছে বলে জানা গিয়েছে। সেকারণে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলা চল করছে না। কলকাতা শহরের সড়ক পথেও মিলছে না অটো, বাস। সসড়ক পথেও প্রভাব পড়েছে যানচলাচলে। যে সব অটোর দেখা মিলছে সেগুলি অনেক ভাড়া হাঁকছে। ফলে সপ্তাহের প্রথম দিনেই চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা।

শিয়ালগদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় একাধিক স্টেশনে আটকে রয়েছেন যাত্রীরা। মাঝেরহাট-হাসনাবাদ লাইনের ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া শাখােতও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ফলে স্টেশনে আটকে রয়েছেন যাত্রীরা। বাইরে বৃষ্টি চলছে। একাধিক রাস্তায় জলমগ্ন। গাছ পড়ে বন্ধ হয়ে রয়েছে একাধিক রাস্তা। তার জেরে তারা বাড়িতেও ফিরতে পারছেন না। আগামী শনিবার রাজ্যে সপ্তম দফার লোকসভা ভোট। অনেক পরিযায়ী শ্রমিক সেকারণে ফিরতে শুরু করেছেন। কিন্তু রেমালের কারণে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না।

অন্যদিকে কলকাতার লাইফলাইন মেট্রো পরিষেবাও বিপর্যস্ত। মেট্রো ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। মাঝে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মহাত্মাগান্ধী রোড থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+