Cyclone Remal: ভোর থেকেই শুরু বৃষ্টি, শহরের আকাশে কালো মেঘের ঘনঘটা, আগমন জানান দিচ্ছে রেমাল
আসছে রেমাল। জানান দিতে শুরু করে দিয়েছে। ভোর রাত থেকেই কলকাতার আকাশে মেঘেদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। হালকা বৃষ্টিও হয়েছে ভোরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। উপকূলবর্তী জেলাগুলিতে বর্ষণ বাড়তে শুরু করে দিয়েছে। তারসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
রবিবার বিকেলের পর থেকে কলকাতার আকাশে বিমানের ওঠানামা বন্ধ থাকবে। সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। ইতিমধ্যেই লালবাজার এবং নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়ে গিয়েছে।

রবিবার মাঝরাতে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় রেমালের। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করবে রেমাল। তারজেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষণ। বেলা যত বাড়বে বর্ষণের তীব্রতা তত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই কাকদ্বীপ, নামখানা সহ উপকূলবর্তী এলাধিক জায়গায় দমকা বাতাসের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।
ঘূর্ণিঝড়ের কারণে ২১ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বারাসাত-হাসনাবাদ লাইনে ১১টি ট্রেন বাতিল করা হয়েছে। প্রহর গুণছেন সু্ন্দরবনবাসী। আজই ভরা কোটালের ভ্রুকুটি রয়েছে। গতকাল থেকই মুড়ি গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের দাপটে সেই জলস্তরক ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। গঙ্গায় জলস্তর বাড়লে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা পুরসভার সব পাম্পিং স্টেশনগুলিতে সতর্ক করা হয়েছে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে কলকাতা শহরের একাধিক জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে শহরে সেকারণে আগে থেকেই সতর্ক করা হয়েছে একাধিক জায়গার বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল নবান্নে জরুরি বৈঠক হয়েছে। সেখানে জেলায় জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে।
রবিবার রাত ১১টা থেকে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে। ঘণ্টায় গতিবেগ ১৩৫ কিলোমিটার থাকবে বলে আগে থেকেই সতর্ক করেছে হাওয়া অফিস। ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সাগরদ্বীপে এবং সুন্দরবন সংলগ্ন এলাকায়।












Click it and Unblock the Notifications