Cyclone Remal: রেমালের তাণ্ডবে শহরে ভেঙেছে অসংখ্য গাছ, রাজভবনে উদ্ধারকাজে ময়দানে নামলেন রাজ্যপাল নিজেই
ঘূর্ণিঝড় রেমালের দাপটে তছনচ শহর। গতকাল বিকেল থেকে ঝড-বৃষ্টির দাপটে শহর জুড়ে প্রায় ৫২টি গাছ উপড়ে পড়েছে। বাদ যায়নি রাজভবনও। রাজভবন চত্ত্বরে একাধিক গাছ ভেঙে পড়েছে। সকাল থেকে সেই গাছগুলি কেটে পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ।
সকাল সকাল বৃষ্টি মাথায় এনডিআরএফের কাজ পরিদর্শন নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃষ্টি মাথায় করেই রাজভবন থেকে বেরিয়ে এসেছেন তিনি। গতকাল রাজভবনে রাতভর কন্ট্রোলরুম চালু রাখা হয়েছিল। ঝড় বৃষ্টির দাপটে কলকাতা শহরের একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উত্তর কলকাতার ঠনঠনিয়া থেকে দক্ষিণ কলকাতার রাজবিহারি সর্বত্র জল থৈ থৈ দশা।

রাতভর রেমালের তাণ্ডব চালিয়েছে শহরে। ৯০ কিলোমিটার বেগে বয়েছে ঝড়। তার সঙ্গে তুমুল বর্ষণ। সকাল থেকও দফায় দফায় বর্ষণ চলছে শহরে। একাধিক রাস্তা জলমগ্ন। গোটা শহরে মোট ৫২টি গাছ ভেঙে পড়েছে। বাদ যায়নি রাজভবন চত্ত্বরএ। গাছ পড়ে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। সকাল ৯টা পর্যন্ত ট্রেন পরিষেবাও বন্ধ থেকেছে। এতোটাই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা শহরে।
রেমালের তাণ্ডবে রাজ্যে ২ জন মারা গিয়েছেন। তারমধ্যে কলকাতা শহরে একজন মারা গিয়েছেন। দক্ষিণ কলকাতার বাসিন্দা সেই ব্যাক্তিকে গুরকুতর আহত অবস্থায় গতকাল রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে মৌসুনী দ্বীপে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
কলকাতা শহরে সকাল থেকে চলছে বর্ষণ। তার সঙ্গে চলছে দমকা বাতাস। তার জেরে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে একাধিক জায়গায়। উত্তর কলকাতার ঠনঠনিয়া থেকে লেক কালীবাড়ি সহ একাধিক জায়গায় হাঁটুজল রয়েছে এখনও। সেই সঙ্গে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় জল থৈ থৈ পরিস্থিতি ৈতরি হয়েছে। যার ফলে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
এমনকী মেট্রো স্টেশনের সাবওয়েতেও জল ঢুকে গিয়েছে। যার কারণে এমজি রোড থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। ভয়াবহ পরিস্থিতি মেট্রো রেল স্টেশনগুলিতে। গোটা শহরের তছনচ অবস্থা। কখন শহররে অবস্থা স্বাভাবিক হবে তার প্রহর গুণছেন রাজ্যবাসী।












Click it and Unblock the Notifications