Cyclone Remal: শহরে রেমালের বলি এক, রাতভর দুর্যোগে জল থৈ থৈ কলকাতা, উপড়ে পড়েছে ৫২টি গাছ
রাতভর চলেছে দুর্যোগ। প্রবল বৃষ্টির সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া। রেমালের দাপটে বেসামাল হয়েছে শহর। গতকাল রাতেই প্রবল বর্ষণে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কলকাতা শহরের ১০ নম্বর বিবির বাগান এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
কলকাতা শহরে একাধিক বাড়ি ভেঙেছে। সেই সঙ্গে একাধিক জায়গায় গাছ ভাঙার খবর পাওয়া গিয়েছে। শহরের একাধিক রাস্তা জল থৈ থৈ। ২৪ থেকে ২৫টি গাছ উপড়ে পড়েছে শহরে এমনই খবর পাওয়া গিয়েছে। বালিগঞ্জে সর্বাধিক বৃষ্টি হয়েছে রাতে। ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে।

শহরের একাধিক রাস্তায় হাঁটু সমান জল জমে রয়েছে। গতকাল নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল করে রেমাল। ল্যান্ডফলের সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। ল্যান্ডফলের সময় কলকাতা এবং দমদমে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৯১ কিলোমিটার। ক্যানিংয়ে ৭৮ কিলোমিটার বেগে বয়েছে ঝড়। অন্যদিকে বারুইপুরে ঘণ্টায় ৬৯ কিলোমিটার বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। নিমপিঠে ঘণ্টায় ৬৩ কিলোমিটার বেহে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলেছে মুষলধারায় বর্ষণ।
কলকাতা শহরে গতকাল বিকেল থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। কলকাতা শহরে মোট ৫২টি গাছ ভেঙে পড়েছে সকাল পর্যন্ত ঝড় বৃষ্টির দাপটে। পার্কস্ট্রিট, ক্যামাক স্ট্রিট, থেকে শুরু করে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা পুরসভার সামনেই ভেঙে পড়েছে বড় গাছ। একাধিক রাস্তা বন্ধ হয়ে রয়েছে জল জমে এবং গাছ পড়ার কারণে।
শিহায়লদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে রেল লাইনের উপরে একাধিক জায়গায় জল জমে রয়েছে। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে সেকারণে জল জমে রয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের একাধিক এলাকা। একাধিক স্টেশনে আটকে রয়েছে ট্রেন। আটকে রয়েছেন যাত্রীরা। দুই ২৪ পরগনা জেলায় আজ সকাল থেকে চলছে বর্ষণ। দুর্যোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আজও কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় লাল সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications