বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'মোরা', কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কী হবে? কী বলছে হাওয়া অফিস

এদিন দুপুরের মধ্যেই বাংলাদেশে পুরোপুরি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোরা। এর প্রভাবে আগের পূর্বাভাস মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা। ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে বাংলাদেশের উপকূলরেখা অতিক্রম করছে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রতিবেশী রাষ্ট্রে বৃষ্টির সঙ্গে চলছে প্রবল বেগে ঝোড়ো হাওয়া। বাংলাদেশের কক্স বাজার, টেরনাফ, কুতুবদিয়ায় ইতিমধ্যে বেশিকিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। নানা জায়গায় গাছপালা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, এদিন একেবারে ভোর থেকেই ঘূর্ণিঝড়ের দাপট শুরু হয়। তবে পুরো ঘূর্ণিঝড় স্থলভাগে আসতে আর কিছুটা সময় লাগবে। উপকূলের কাছাকাছি এসে শক্তিবৃদ্ধি করায় এই ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশে মহাবিপদ সঙ্কেত জারি করা হয়েছে।

বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'মোরা'

এদিন দুপুরের মধ্যেই বাংলাদেশে পুরোপুরি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোরা। এর প্রভাবে আগের পূর্বাভাস মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূল এলাকায় মৎসজীবী ও পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। তবে এদেশে হাওয়ার বেগ তত তীব্র হবে না। ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।

বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়

সোমবার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিন সারাদিন বৃষ্টিপাত জারি থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি মেঘালয়েও ঘূর্ণিঝড় মোরার জন্য বিপদ সঙ্কেত জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+