কলকাতায় গতিহারা 'ফণী', বেলা ১২ টার মধ্যে যাবে বাংলাদেশে! বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

ফণীর প্রভাব পড়ল না কলকাতায়। ওড়িশা পার করে খড়গপুর দিয়ে মধ্যরাত সাড়ে বারোটা নাগাদ বাংলায় ঢোকে ফণী।

ফণীর প্রভাব পড়ল না কলকাতায়। ওড়িশা পার করে খড়গপুর দিয়ে মধ্যরাত সাড়ে বারোটা নাগাদ বাংলায় ঢোকে ফণী। এরপর আরামবাগ, মুর্শিদাবাদ, নদিয়া হয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। তবে স্থলভাগে আসার পরেই অনেকটাই শক্তিক্ষয় ফণীর। নদিয়া, মুর্শিদাবাদ থেকে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। সকাল নটা নাগাদ ফণী বাংলাদেশে ঢুকবে। আর বেলা ১২টার মধ্যে তা পুরোপুরি বাংলাদেশে ঢুকে পড়বে।

রাতে 'ফণী'র আঘাত বাংলায়

রাতে 'ফণী'র আঘাত বাংলায়

রাত সাড়ে বারোটা নাগাদ বাংলায় ঢোকে ফণী। এরপর রাত ১.৩০ নাগাদ ফণীর অবস্থান ছিল কলকাতা থেকে ৭০ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে। এরপরেই তা উত্তর-উত্তরপূর্ব দিকে ধরে এগিয়েছে। এদিন বিকেলের দিকে তা বাংলাদেশে ঢুকে যাবে। পরবর্তী ১২ ঘন্টায় ফণী আরও দুর্বল হয়ে পড়বে। তবে পশ্চিমবঙ্গে ফণীর প্রভাবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

(ছবি সৌজন্য: পিটিআই)

পশ্চিমবঙ্গে সতর্কবার্তা

পশ্চিমবঙ্গে সতর্কবার্তা

শনিবার ৪ মে সারাদিন ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। অন্যদিকে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের পথে 'ফণী'

বাংলাদেশের পথে 'ফণী'

উত্তর-উত্তর পূর্ব পথে ফণী এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। শনিবার বিকেল নাগাদ তা বাংলাদেশে প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়া দফতরের। এই সময় এই ঘূর্ণিঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

সমুদ্রে পরবর্তী ১৮ ঘণ্টা ফণীর প্রভাব থাকবে। ফলে উত্তাল থাকবে সমুদ্র। শনিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

(ছবি সৌজন্য: পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+