কলকাতার দিকে ধেয়ে আসছে ফণী, কন্ট্রোল রুম খুলে তৈরি কলকাতা পুলিশ

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় 'ফণী'-র প্রভাব রাজ্যে শুরু হয়ে গিয়েছে।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় 'ফণী'-র প্রভাব রাজ্যে শুরু হয়ে গিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় এদিন সকাল থেকে সোমবার ৬মে পর্যন্ত কলকাতা পুলিশ অষ্টপ্রহর চালু রাখবে বিশেষ কন্ট্রোল রুম। দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। সঙ্গে থাকবেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল বিভাগ এবং অন্যান্য সরকারি পরিষেবা সংস্থাগুলির পদস্থ আধিকারিকরা।

কলকাতার দিকে ধেয়ে আসছে ফণী, কন্ট্রোল রুম খুলে তৈরি কলকাতা পুলিশ

কলকাতা পুলিশ জানিয়েছে, ফণী মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে তৈরি থাকছে।

অনুরোধ, অযথা আতঙ্কিত হবেন না। জরুরি অবস্থায় ফোন করুন আমাদের কন্ট্রোল রুমে (০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০)। জানাতে পারেন ১০০ ডায়াল করেও। বিশেষ হেল্পলাইন থাকছে একটি, ৯৪৩২৬১০৪৪৪, যে নম্বরটিতে ফোন করা ছাড়াও হোয়াটস্যাপ করতে পারবেন।

রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে যথাসাধ্য প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোন পরিস্থিতির মোকাবিলার। পাশে আছি আমরা, সমস্যায় পড়লে নির্দ্বিধায় যোগাযোগ করুন ওপরের ফোন নম্বরগুলিতে। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+