Cyclone Dana: কলকাতায় আজও লাল সতর্কতা, মুষলধারায় চলছে বৃষ্টি, ঝোড়ো হাওয়া

শুক্রবার সকালে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করেছে ঘূর্ণিঝড় দানা ( cyclone Dana)। তার প্রভাবে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও অবিরাম বৃষ্টি চলছে গতকাল রাত থেকে৷ আজ শুক্রবারও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত করার পর ভারি বৃষ্টির সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে মাঝারি থেকে ভারি, অতি ভারি বৃষ্টি দেখা গেল। হাওয়া অফিস জানাচ্ছে, আজ শুক্রবার গোটা দিনভর ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain

কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আজ শুক্রবার লাল সর্তকতা জারি করা রয়েছে। কলকাতায় বেলা বাড়তে বৃষ্টির পরিমাণ বেড়েছে। দমকা হওয়ার গতিবেগ তেমন নেই। তবে মাঝেমধ্যেই ভারি বৃষ্টি দেখা যাচ্ছে। এদিন সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বার্তা দেওয়া হয়। কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কখনও অতি ভারি বৃষ্টিও একাধিক জায়গায় হতে পারে।

টানা বৃষ্টির ফলে মধ্য কলকাতার বেশ কয়েকটি জায়গায় সামান্য জল জমতে শুরু করেছে। কলকাতা পুরসভার তরফ থেকে গোটা বিষয় মনিটরিং করা হচ্ছে। গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় পাম্প মেশিন প্রস্তুত করা রয়েছে। জল জমলে দ্রুত নামানোর ব্যবস্থা করা হবে। তেমন কথা আগেই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

গঙ্গা নদীর জলের উচ্চতা অনেকটাই বেড়ে রয়েছে। সেই কারণে লকগেট বন্ধ রয়েছে বলে খবর। নদীর জলতলের উচ্চতা বেশি থাকলে শহরের জমা জল বেরোতে পারবে না। ফলে দুর্ভোগ বাড়ার আশঙ্কাও থাকছে। আজ শুক্রবার গোটা দিন কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। জনজীবন সম্পূর্ণ ব্যাহত।

আকাশ অন্ধকার করে রয়েছে। তবে লোকাল ট্রেন পরিষেবা নির্ধারিত সময়ের আগেই শুরু হয়ে যায় কলকাতায়। নির্দিষ্ট সময়ে কলকাতা বিমানবন্দরও খুলে দেওয়া হয়েছে। বিমান চলাচল করছে। তবে খারাপ আবহাওয়ার জন্য বহু বিমান দেরিতে ওঠানামা করছে বলে খবর।

কলকাতা পুরসভার গেটে হাঁটু পর্যন্ত জল। বিভিন্ন জায়গায় জল জমা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন পুরকর্মীরা। তখন কলকাতা পুরসংস্থার কন্ট্রোল রুমের সামনেই জল। জমা জল ভেঙে কাজে যোগ দিতে গিয়েছেন কর্মী থেকে আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+