Cyclone Dana: ঘূর্ণিঝড়ে বন্ধ লোকাল ট্রেন, সকাল থেকে শিয়ালদহে যাত্রীদের ভিড়; ভোগান্তি জলপথেও
Cyclone Dana: ঘূর্ণিঝড় দানার জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কলকাতায় (Kolkata Weather)। বৃহস্পতিবার রাত থেকেই শিয়ালদহে বন্ধ শহরতলির লোকাল ট্রেন (local trains)। শিয়ালদহ দক্ষিণ ও হাসনাবাদ শাখায় বন্ধ রয়েছে লোকাল ট্রেন। শুক্রবার সকাল ১০টা থেকে ফের লোকাল ট্রেন চালু হওয়ার কথা। তার আগে শিয়ালদহে (Sealdah) প্রচুর মানুষের ভিড়।
সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে মহানগরে। বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন অনেকে। শিয়ালদহ দক্ষিণে ট্রেন চালুর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। দূরপাল্লার ট্রেন থেকে নেমেও বিপাকে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গ সহ দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলি থেকে যাত্রীরা শিয়ালদহে পৌঁছে লোকাল ট্রেন ধরার অপেক্ষায় বসে রয়েছেন দীর্ঘক্ষণ।

রাত ৮টায় শেষ ট্রেন ছেড়েছে শিয়ালদহ স্টেশনে। বাতিল করা হয়েছে মোট ১৯০টি লোকাল। হাওড়াতেও বাতিল ৬৮টি লোকাল ট্রেন (Howrah local trains)। ট্রেন বন্ধ থাকায় বিশেষ বাসের ব্যবস্থা করেছে পরিবহন দফতর। শিয়ালদহ ও হাওড়া স্টেশনের বাইরে বাসের ব্যবস্থা। মোট ২০টি বাস রাখা হয়েছে যাত্রীদের সুবিধার্থে।
তবে রেলপথের পাশাপাশি ভোগান্তি জলপথেও। ইতিমধ্যেই গঙ্গায় (Ganga) বেড়েছে জলস্তর। সাগর থেকে গঙ্গা নদীর দুই পাড় বরাবর বন্ধ রয়েছে ফেরি চলাচল (Ferry Service)। হাওড়া ও কলকাতার মধ্যেও বন্ধ রয়েছে ফেরি পরিষেবা। লঞ্চ না পেয়ে ভোগান্তি যাত্রীদের।
সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া। বাবুঘাট, চাঁদপাল ঘাট ও হাওড়া জেটিতে নোঙর করে রাখা হয়েছে সমস্ত লঞ্চ।ট্রেন ও ফেরির পাশাপাশি বন্ধ ছিল বিমানও। কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল।
#WATCH | West Bengal | #CycloneDana | Light spell of rain lashes parts of Kolkata city.
— ANI (@ANI) October 25, 2024
Visuals from Dum Dum, Kolkata pic.twitter.com/oLLXTCfX6L
তবে শুক্রবারও কলকাতা জুড়ে দুর্যোগের ঘনঘটা। দিনভর ভারী বৃষ্টি (Heavy Rain Forecast) চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। রাত ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি মানিকতলায়। প্রায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মানিকতলায়। ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে খিদিরপুরে।












Click it and Unblock the Notifications