অন্য তিন মেট্রো শহরের পাশাপাশি কলকাতাতেও বাড়ছে সাইবার অপরাধ, দাবি এনসিআরবির রিপোর্টে
অন্য তিন মেট্রো শহরের পাশাপাশি কলকাতাতেও বাড়ছে সাইবার অপরাধ, দাবি এনসিআরবির রিপোর্টে
মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো কলকাতাতেও সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। সোমবার ২০১৭ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রির্পোট প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ওই বছরে কলকাতা থেকে ১৯৬টি সাইবার ক্রাইমের মামলার অভিযোগ হয়েছে। রিপোর্টে আরও জানা গিয়েছে, ২০১৫ সালে ১১১টি ও ২০১৬ সালে ১৬৮টি সাইবার ক্রাইমের মামলা হয়েছে। এমনকী শহরে সংঘটিত ২.৭ শতাংশ অপরাধের মূলেও (একমাত্র ব্যাঙ্ক জালিয়াতি ছাড়া) এই সাইবার ক্রাইমকেই দায়ি করা হয়েছে।

বেঙ্গালুরু (২,৭৪৩টি মামলা) এবং মুম্বই (১,৩৬২)–এর থেকেও কলকাতায় সাইবার অপরাধ সবচেয়ে বেসি হয়। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে ৩৯৮টি মামলা এবং ২০১৭ সালে ৫৬৮টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ১০৩টি মামলা কম্পিউটার সংক্রান্ত মামলা, ২টি র্যানসামওয়্যার অ্যাটাক, ৪৫টি চোরকে সনাক্ত এবং ২০টি প্রতারণার মামলা রয়েছে। উত্তরপ্রদেশ সহ চারটে রাজ্যের মতো বাংলাতেও সাইবার জঙ্গির বেশ কিছু মামলা রয়েছে। অনলাইনে আপত্তিকর ছবি পোস্ট মামলা কলকাতায় রয়েছে ৫৩টি এবং গোটা পশ্চিমবঙ্গে এমন মামলার সংখ্যা ৮০টি। নিছকই মজা করে কোনও অপরাধ করা হয়েছে তার সংখ্যা ১৫টি এবং দুর্নীতিমূলক সাইবার অপরাধ একটি, জানা গিয়েছে এনসিআরবি সূত্রে। অনলাইনে যৌন হেনস্থার মতো ঘটনা যেখানে মুম্বইয়ে ২০৪টি, সেখানে কলকাতায় তার সংখ্যা অনেকটাই কম, ৬৩টি। এগুলি ছাড়াও ভার্চুয়াল জগতকে বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয়ে থাকে, প্রকাশ রিপোর্টে।
কলকাতা পুলিশ যদিও সাইবার অপরাধ দমনের ক্ষেত্রে নানা ধরনের পদক্ষেপ করলেও, এখনও সচেতনতার অভাব রয়েছে। এনসিআরবি রেকর্ড থেকে জানা গিয়েছে, এখনও বেশ কিছু মামলা প্রমাণের অভাবে ঝুলে রয়েছে। ২০১৭ সালে ১৪৯টি মামলার তদন্ত থমকে ছিল। বছর শেষে যার সংখ্যা দাঁড়িয়েছিল ৩৪৫টি। অনেক মামলার তদন্ত এখনও চলছে। ৪টি এমন সাইবার অপরাধ রয়েছে, যার তদন্তভার অন্য এজেন্সির হাতে তুলে দিতে বাধ্য হয়েছে কলকাতা পুলিশ। রিপোর্টে জানা গিয়েছে, ৩৯টি সত্যি মামলার তদন্ত শুধুমাত্র প্রমাণের অভাবে স্থগিত হয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications