CV Anand Bose: রাজ্যপালের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান! কলকাতা পুলিশ কমিশনারকে সরানোর সুপারিশ আনন্দ বোসের

রাজ্য সরকারের সঙ্গে বিরোধ তুঙ্গে। গতকাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে সতর্ক করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের অপসারণ চেয়ে চিঠি দিলেন তিনি।

সিভি আনন্দ বোস অভিযোগ করেছেন সংবিধান লঙ্ঘন করে তারা রাজ্যপাল সম্পর্কে অনুসন্ধান করেছেন। রাজ্যপাল এমনই অভিযোগ করে দিল্লিতে কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরে চিঠি পাাঠিয়েছেন। রাজ্যভবনের অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন কলকাতায় হেয়ারস্ট্রিট থানার পুলিশের কাছে।

CV Anand Bose

কিন্তু সাংবিধানিক নিয়ম অনুসারে রাজ্যপাল পদে থাকা কোনও ব্যক্তির বিরুদ্ধে দেশের কোনও থানায় অভিযোগ দায়ের করা যায় না। এবং কোনও থানা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে না। এমনকী দেশের কোনও আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না। কিন্তু কলকাতা পুলিশ মহিলার অভিযোগের প্রেক্ষিতে রাজভবনের কাছে তথ্য তলব করেছিল।

কলকাতা পুলিশ রাজভবনের কাছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ তলব করেছিল। তারপরেই রাজভবনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল কলকাতা পুলিশকে। রাজভবন পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেও রাজ্য সরকারকে সেই ফুটেজ দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। তবে অন্য কেউ যদি সেই ফুটেজ দেখতে চায় তাহলে তাঁকে ইমেল আইডি দিয়ে আবেদন করতে হবে।

তারপরেই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজভবনে ডাকলেও তিনি যাবেন না কারণ তিনি সেখানে নিজেকে নিরাপদ মনে করেন না। রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও প্রকাশ্যে আসে। দিল্লিতে এক নৃত্য শিল্পী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন দিল্লির একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজ্য সরকারের সঙ্গে বিরোধ আরও চওড়া হয়েছে। সম্প্রতি রাজ্যের নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়েও রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। দুই বিধায়ককে কিছুতেই শপথ নেওয়ানোর জন্য বিধানসভায় যাচ্ছেন না রাজ্যপাল। সায়ন্তিকা এই নিয়ে রাজভবনে চিঠি দিলে তাঁকে রাজভবনে গিয়ে শপথ নিতে বলা হয়। কিন্তু নিয়ম মতো বিধানসভায় বিধায়কদের শপথ নেওয়ার কথা। রাজ্যপাল তাতে রাজি হননি এখনও। এই নিয়ে টানাপোড়েন জারি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+