নির্বাচনী ফায়দা তুলতেই পরিকল্পনা, পুরোটাই বানানো', শ্লীলতাহানির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া আনন্দ বোসের
শ্লীলতাহানির অভিযোগ পুরোটাই বানানো। বানানো বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ। শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আরও বলেছেন সত্যের জয় হবেই। আমার সম্মানহানি করে যদি কেই নির্বাচনী ফায়দা তুলতে চায় তাহলে ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।
লোকসভা ভোটের মুখে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। হেয়ারস্ট্রিট থানায় তাঁর অভিযোগ নেওয়া হয়েছে। রাজভবনের পিস রুমের অস্থায়ী কর্মী ওই মহিলা। ২০১৯ সাল থেকে তিনি পিস রুমে কাজ করছেন বলে জানিয়েছেন।

রাজভবনে তাঁকে একাধিকবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন সেই মহিলাকর্মী। তিনি অভিযোগ করেছেন রাজ্যপাল তাঁকে কেবিনে েডকে শ্লীলতাহানি করে। এই অভিযোগ রাজভবনে তিনি সুপারভাইজারকে জানিয়েছিলেন। তারপরে তিনি পুলিশের কাছে অভিযোগ জানা। লালবাজার থেকে উচ্চ পদস্থ অফিসার এবং মহিলা অফিসাররা গিয়ে এই অভিযোগ দায়ের করেন।
তবে যতদিন রাজ্যপাল পদে তিনি রয়েছেন ততদিন তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করতে পারবেন না। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল এবং রাষ্ট্রপতি সবরকম ফৌজদারি মামলার উর্ধ্বে। যদিও রাজ্যপাল দাবি করেছেন পুরোটাই সাজানো গল্প। তিনি তার সামনে মাথানত করবেন না। কেউ তাঁকে কালীমালিপ্ত করে নির্বাচনী ফায়দা তুলতে চাইলে ঈশ্বর তাঁর মঙ্গল করুন। তিনি দাবি করেছেন সত্যের জয় হবেই। এবং বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর লড়াই থেকে দমাতে পারবে না। অর্থাৎ রাজ্যপাল দাবি করেছেন পুরোটাই সাজানো ঘটনা।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে পুরো ঘটনা জানানো হয়েছে। রাজ্য সরকারকেও সেই অভিযোগ জানানো হয়েছে। অভিযোগকারিনী রাজভবনের কোয়ার্টারে থাকতে চান না বলে জানিয়েছে। পুলিশ তাঁকে অন্যত্র নিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার।












Click it and Unblock the Notifications