পুজো মণ্ডপে নো এন্ট্রি, এদিকে নিউ মার্কেটে দূরত্ব বিধি শিকেয় তুলে চলছে কেনাকাটা

পুজো মণ্ডপে নো এন্ট্রি, এদিকে নিউ মার্কেটে দূরত্ব বিধি শিকেয় তুলে চলছে কেনাকাটা

পুজোয় নো এন্ট্রি পুজো মণ্ডপে, তার সত্বেও কেনাকাটার হিড়িকে শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব। করোনা বিধি সব মিলেমিশে একাকার হয়ে গেল পঞ্চমীর বাজারে নিউমার্কেটে।

পুজো মণ্ডপে নো এন্ট্রি, এদিকে নিউ মার্কেটে দূরত্ব বিধি শিকেয় তুলে চলছে কেনাকাটা

দেখতে দেখতে পুজো শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনো বাজারগুলোতে কেনা কাটা ভিড় কমেনি আপামর বাঙালির। হবেই তো পুজো কি আর বারবার আসে। বছরে একবার। তাই কেনাকাটা সারা বছর হলেও এ সময় যেন স্পেশাল। আর তাতেই সামাজিক দূরত্ব শিকেয় উঠে করোনা বিধি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে নিউ মার্কেট চত্বরে।

শুধু নিউমার্কেট নয়। গড়িয়াহাট, বালিগঞ্জ, হাতিবাগান, বিধান মার্কেট কলকাতার উত্তর থেকে দক্ষিনে এমনকি পার্শ্ববর্তী এলাকাতেও সর্বত্রই একই ছবি। ভিড়ের ঠেলায় শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব।

গড়িয়াহাট চত্বরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, পুজো দেখা নিয়ে আদালতের রায় যাই হোক, ব্যবসায় চোখে পড়ার মতো কোনও পরিবর্তন দেখা যায়নি। বরং, শেষ মুহূর্তের কেনাকাটায় যথেষ্ট খুশি ব্যবসায়ীরা। হাইকোর্টের নির্দেশে পুজো মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলেও চিন্তা বাড়াচ্ছে শহরবাসীর 'পুজো প্ল্যানিং'।

গড়িয়াহাটে কেনাকাটা করতে আসা কিছু মানুষ জানাচ্ছেন, 'মণ্ডপ বন্ধ তো কী হয়েছে! খোলা রয়েছে শপিং মল, রেস্তরাঁ। সেখানে হবে পুজোর প্ল্যান। পুজো কি আর বার বার আসে বছরে একবারই'।

ফলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দর্শনার্থীদের একাংশ যদি শপিং মল এবং রেস্তরাঁতে ভিড় জমায় সেক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শহরের বিভিন্ন শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড নিয়মাবলি মেনেই শপিং মলে প্রবেশাধিকার মিলবে। মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশের সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে এবং উপযুক্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকছে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+