মাঝে মাত্র একটা দিন! উপচে পড়ছে ঈদের বাজার
কলকাতায় জমজমাট ঈদের বাজার। মেঘলা আকাশ উপেক্ষা করে ভিড় নিউমার্কেট, বিগবাজার, কোয়েস্ট মল, মেট্রো-প্লাজা। কলকাতার সব বিখ্যাত শপিং মলগুলিতেই শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা।
কলকাতায় জমজমাট ঈদের বাজার। মেঘলা আকাশ উপেক্ষা করে ভিড় নিউমার্কেট, বিগবাজার, কোয়েস্ট মল, মেট্রো-প্লাজা। কলকাতার সব বিখ্যাত শপিং মলগুলিতেই শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। ব্যবসায়ীরা জানাচ্ছেন গত কয়েকবারের তুলনায় এবারের ঈদের বাজার অনেকটাই ভাল।

বাজার-শপিংমলগুলিতে উপচে পড়া ভিড়। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি, অনেক বাংলাদেশী ক্রেতা এই সময় আসেন এপাড় বাংলায় কেনাকাটা করতে।
সপ্তাহের শুরুতে আবহাওয়া খারাপ থাকলেও বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ায় স্বস্তির শ্বাস ব্যবসায়ীদের চোখেমুখে। বেশ কয়েকজন ব্যবসায়ী জানালেন, দুর্গা পুজোর মতোই ঈদের বাজারে কেনাকাটা হয় অনেকটাই বেশি। বছরের সেরা সময়গুলোর মধ্যে ব্যবসার অন্যতম সেরা জিনিস বিক্রি হয় ঈদের সময়েই। ফলে আবহাওয়া খারাপ থাকলে যে তার প্রভাব ব্যবসায় পড়ে, তা পরিষ্কার করে দিয়েছেন ব্যবসায়ীরা।
ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে ট্রাডিশনার কুর্তা পাঞ্জাবি। চাহিদা রয়েছে স্যুটেরও। অন্যদিকে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে, গাউন, প্লাজো-সারারা ও গারারা।
অন্যবছরের মতো এবারের শপিংমলগুলোতে ভিড় জমিয়েছেন অনেক বাংলাদেশি। তাঁরা বলছেন, দাম ও পণ্যের গুণমানের কারণে তাঁরা অন্যবারের মতো এবারেও কলকাতায় এসেছেন। এছাড়াও পণ্যের যোগানও বেশি।
নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির দেওয়া হিসেব অনুযায়ী, সেখানকার প্রায় ৮০ শতাংশ ক্রেতাই হচ্ছেন বাংলাদেশি। প্রতিদিন প্রায় ২০ হাজার বাংলাদেশি বিভিন্ন জিনিস কেনার জন্য ভিড় জমাচ্ছেন বলে ব্যবসায়ী সমিতি সূত্রের খবর। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি ক্রেতায় সুবিধা। কেননা তারা দরদাম বেশি করেন না। ফলে লাভের পরিমাণ অনেকটাই বেশি থাকে।
ঈদের ভিড় প্যান্টালুনস, ওয়েস্টসাইড মল, রিলায়েন্স ট্রেন্ড, বাজার কলকাতা-র মতো মেগা মার্ট গুলিতেও।












Click it and Unblock the Notifications