গুণ্ডা-দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা হবে! রিষড়ার ঘটনা নিয়ে মমতার সঙ্গে কথা বলার পরে কড়া বার্তা রাজ্যপালের

রবিবার হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিল নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এই মিছিলে ছিলেন সাহসী সর্বভারতীয় সহ জয়ীপ ঘোষণা করেছিলেন। পথ না দেখতে পুলিশ পরে সামাল দেয়। রাজভবন সূত্রে খবর,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাঙ্গাবাজরা শিঘ্রই চেষ্টা করবে তারা আগুন নিয়ে খেলছে।

রাজ্যপালের বার্তা

রিষড়ার ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যপাল বলেছেন, গুণ্ডা ও দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা হবে। ওইসব ঘটনার শুরুতেই ব্যবস্থা নেওয়া হবে। গণতন্ত্রকে কখনই লাইনচ্যুত হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। রাজ্যপাল বলেছন, রাজ্য এই ধরনের অগ্নিসংযোগ এবং লুটের অবসান ঘটাতে বদ্ধ পরিকর। আইনভঙ্গকারীরা শীঘ্রই বুঝতে পারবে, তারা আগুন নিয়ে খেলছে।

 রাতের মধ্যেই হবে গ্রেফতার

রাতের মধ্যেই হবে গ্রেফতার

রাজ্যপাল বলেছেন, এদিন রাতের মধ্যেই অপরাধীদের গ্রেফতার করা হবে। বহু সংখ্যায় পুলিশ সেখানে গিয়েছে। অপরাধীদের কারান্তরালে রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যপাল বলেছেন এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়।

রিষড়ায় হিংসার ঘটনা

রিষড়ায় হিংসার ঘটনা

রবিবার সন্ধেয় হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে। এই মিছিলে ছিলেন বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি একাধিক বিধায়কও ছিলেন এই মিছিলে। হঠাৎই এই মিছিলেক ওপর পাথ ছোড়া হয় বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। অনেককেই মিছিল থেকে ছুটে পালিয়ে যেতেও দেখা গিয়েছে।

এলাকায় বিশাল পুলিশ বাহিনী

এলাকায় বিশাল পুলিশ বাহিনী

রাম নবমীর মিছিলের সময় পর্যাপ্ত পুলিশ না থাকার অভিযোগ থাকলেও পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। জারি করা হয় ১৪৪ ধারা। পরে গোটা হুগলি জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা সোমবার রাত দশটা পর্যন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন।

 অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিঠি তে তিনি লিখেছেন, দিলীপ ঘোষের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ সেখানে নীরব দর্শক হয়েছিল বলেও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ করে তিনি অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের তরফে এদিনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করা হয়েছে। এই ঘটনার পিছনে বিজেপি পুরোপুরি জড়িয়ে বলে অভিযোগ তৃণমূলের। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র শশী পাঁজা বলেছেন, বিজেপি যখনই কোনও সমাবেশের আয়োজন করে, তখনই হিংসার ঘটনা ঘটে।

{দস্তাবেজ1}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+