তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি নেতাদের পাশে কুখ্যাত দুষ্কৃতী, পুরভোটের আগে শুরু জল্পনা

তৃণমূল ছেড়ে বিজেপি নেতাদের পাশে কুখ্যাত দুষ্কৃতী, পুরভোটের আগে শুরু জল্পনা

বড়বাজার এলাকায় অবশ্যই আলোচিত একটি নাম। আর পুরভোটের আগে ঘটনাটি ঘটায় নানা মহলে জল্পনা শুরু হয়েছে গোপাল তিওয়ারিকে নিয়ে। এলাকার ডন হিসেবে পরিচিতি থাকলেও, দীর্ঘদিন জেলে ছিলেন। বেশ কয়েকমাস আগে ছাড়া পেয়েছেন। আর জেলের বাইরে আসার পরেই তাকে নাকি বিজেপি নেতাদের পাশে দেখা যাচ্ছে। আর গোপাল তিওয়ারি বলছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন।

২০১৫-র পুরভোটে গোপাল তিওয়ারি

২০১৫-র পুরভোটে গোপাল তিওয়ারি

২০১৫-র পুরভোটে গোপাল তিওয়ারির নাম জড়িয়ে গিয়েছিল। ২৫ এপ্রিল ভোটের দিন গিরিশ পার্ক এলাকায় সাব ইনস্পেক্টর জগন্নাথ মণ্ডলের ওপর হামলা হয়। তাকে লক্ষ্য করে গুলি চালনার জেরে শোরগোল পড়ে যায়। সেই সময় স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে গোপাল ও তার শাগরেদদের ছবি সামনে আসায় বিপাকে পড়ে যায় তৃণমূল। পরে বাগুইআটি থেকে গ্রেফতার করা হয়েছিল গোপাল তিওয়ারিকে।

জেলের বাইরে গোপাল তিওয়ারি

জেলের বাইরে গোপাল তিওয়ারি

বেশ কয়েকমাস আগে গোপাল তিওয়ারি ছাড়া পেয়েছে। কিন্তু বাইরে আসার পরেই বিজেপি নেতাদের সঙ্গে তার ওঠা-বসা চলছে বলে সূত্রের খবর। আর খবর ছড়াতেই পাথুরিয়াঘাটা স্ট্রিটের বিনানি ধর্মশালার পাশে বাড়ির সামনে পুলিশের তরফে সিসিটিভি বসিয়ে নজরদারি শুরু হয়েছে। বাড়ি থেকে তার ঢোকা বেরনো আর বাড়িরে কার কার যাতায়াত রয়েছে তার নজরদারি করতে।

ধর্মীয় শোভাযাত্রায় বিজেপি নেতার পাশে

ধর্মীয় শোভাযাত্রায় বিজেপি নেতার পাশে

দিন কয়েক আগে বড়বাজারে এক ধর্মীয় শোভাযাত্রা বের হয়েছিল। সেই শোভাযাত্রায় বিজেপি কাউন্সিলর বিজয় ওঝার পাশেই তার দেখা মেলে।

লালবাজারের তথ্য

লালবাজারের তথ্য

লালবাজার সূত্রে জানা গিয়েছে, বিজেপির কোনও কর্মসূচিতে গোপাল তিওয়ারিকে দেখা যায়নি। তবে সে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি।

 গোপালকে নিয়ে তৃণমূল

গোপালকে নিয়ে তৃণমূল

তৃণমূল সূত্রের দাবি, দীর্ঘদিন জেলে থাকলেও গোপাল তিওয়ারির দাপট কমেনি। জেলে বসে কাজ চালানোর পর এবার বাইরে এসেও কাজ কারবার চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পুরভোটের সময় যদি গোপাল তিওয়ারি তৃণমূল হয়ে নামে, তাহলে বেশ কিছু জায়গায় বেকায়দার পড়তে হতে পারে তৃণমূলকে। পাশাপাশি তৃণমূলের তরফে গোপাল তিওয়ারির সঙ্গে বিজেপি নেতাদের যোগ নিয়ে কটাক্ষ শুরু হয়েছে।

বিজেপি নেতার সাফাই

বিজেপি নেতার সাফাই

ধর্মীয় শোভাযাত্রায় পাশে গোপাল তিওয়ারির থাকা নিয়ে বিজেপি নেতা বিজয় ওঝার সাফাই, তারা দুজনই একই সমাজের। তাদের দুজনেরই কুলবেদী দধীচী মাতা। একই কথা জানিয়েছে গোপাল তিওয়ারিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+