পঞ্চায়েতের ভবিষ্যৎ আরও জটিল হচ্ছে! এবার সিপিএমও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে

বিজেপির পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিপিএমও। পঞ্চায়েতে মনোনয়ন নিশ্চিত করার পাশাপাশি আধা সেনা মোতায়েন করে পঞ্চায়েত ভোটের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা সিপিএমের।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। সোমবার রাতে মনোনয়নের অতিরিক্ত দিন ধার্য করে বিজ্ঞপ্তি জারির পর মঙ্গলবার সকালে তা বাতিল করেছে নির্বাচন কমিশন। তারই জেরে হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টে মামলার রায় বিরোধীদের পক্ষে যাওয়ায় এবার সিপিএমও শীর্ষ আদালতে ঝাঁপিয়ে পড়তে চলেছে রাজ্যের বিরুদ্ধে।

পঞ্চায়েতের ভবিষ্যৎ আরও জটিল হচ্ছে! এবার সিপিএমও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে

মূলত চারটি দাবিতে সিপিএমের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথমত, রাজ্যে ভোটদানের উপযুক্ত পরিবেশ নেই। এই অবস্থায় আধা সেনা মোতায়েন করে ভোট করতে হবে। দ্বিতীয়ত, ইচ্ছুক প্রার্থীদের সবার মনোনয়ন নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মনোনয়নের সময় বাড়াতে হবে। চতুর্থত, কমিশনের নিরপেক্ষতা নেই। কমিশনকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে।

বিজেপি কমিশনের জারি করা বিজ্ঞপ্তি বাতিলের প্রতিবাদে এদিনই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পৃথক মামলা করে। এদিন হাইকোর্ট নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে। তারপরই সিপিএমও আরও একটি মামলা করছে। সুপ্রিম কোর্টে বিজেপির মামলার শুনানি বুধবার। এখন সিপিএমের মামলার প্রস্তুতি নেওয়ায় রাজ্যের শাসকের বিরুদ্ধে চাপ বাড়ছে।

এদিকে বিজেপির করা আগের মামলায় সু্প্রিম কোর্ট জানিয়ে দেয়, তারা রাজ্যের পঞ্চায়েতে হস্তক্ষেপ করবে না। তবে আবারও বিজেপি ও সিপিএম আলাদা করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করায়, সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয়, তা-ই দেখার। উল্লেখ্য, মনোনয়ন নিয়ে কংগ্রেসও হাইকোর্টে মামলা করে। সেই মামলায় মনোনয়ন নিশ্চিত করার রায়ও তাঁদের পক্ষে যায়। কিন্তু তারপরই মনোনয়নে বাধাদান অব্যাহত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+