SSC Case: "কুকুর-বিড়াল মারবেন না, চাকরি চোরদের..." তৃণমূলকে বিঁধে পোস্ট বামেদের, 'গল্প' লিখে খোঁচা দেবাংশুর

SSC Case verdict: সুপ্রিম নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল কাণ্ডে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড়। শাসকদলকে বিঁধে একের পর এক পোস্ট সিপিএমের নেতানেত্রীদের। পাল্টা কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তৃণমূল নেতারা। এসএসসি কাণ্ডে যুযুধান শাসক-বিরোধী। শতরূপ, সায়ন ব্যানার্জি থেকে দীপ্সিতা, ঝাঁঝালো হল প্রতিবাদের ভাষা।

দুপুর থেকে বাম নেতানেত্রীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘুরছে, "কুকুর বেড়াল মারবেন না। চাকরি চোরদের ছাড়বেন না," এই লেখা দিয়ে পোস্ট। তা শেয়ারও করেছেন বহু মানুষ। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের জয়েন্ট সেক্রেটারি দীপ্সিতা জয়ী লেখেন, "যারা ঘুষ খেল, চাকরি বিক্রি করল, তাদের কি হবে?" সিপিএম নেতা সায়ন ব্যানার্জি লেখেন, "কুকুর বেড়াল মারবেন না। চাকরি চোরদের পিঠের চামড়া গুটিয়ে ছাড়বেন। পিঠে জ্যাম মাখিয়ে ছাড়াবেন।"

shatarup

অপর একটি পোস্টে সায়ন লেখেন, "অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া মোটা টাকাতেই ফুলে ফেঁপে উঠেছে তৃণমূল নেতাদের সাম্রাজ্য। সেই সাম্রাজ্য বাঁচাতে গিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের বলি দিয়ে দিল রাজ্য সরকার। লজ্জা, স্কুলের পর স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে, মান সম্মান ধুলোয় লুটোচ্ছে শিক্ষক সমাজের। ধিক্কার মুখ্যমন্ত্রী ধিক্কার।"

Take a Poll

ফেসবুকে একটি পোস্টে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লেখেন, "পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কিভাবে? আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কী ভাবে? শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশ গুলো নিশ্চই মারা পড়বে। হলও তাই। গ্রাম জ্বলল। হয়ত বদমায়েশ গুলোও মরল। দিন কয়েক বাদে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচ-কানাচ থেকে বেরিয়ে এল হাজার হাজার বুড়ো, বাচ্চার দগ্ধ মৃতদেহ। তবে, রাজবাড়িতে উল্লাসে ভাঁটা পড়েনি! বদমায়েশ গুলো মরেছে যে!"

দেবাংশু যখন বিরোধীদের নিশানা করছেন, তখন দেবাংশুর পোস্ট শেয়ার করে শতরূপের পাল্টা পোস্ট, " গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে ভোটে জিতে এসে টাকা খেয়ে বদমাশদের গ্রামে ঢুকিয়েছিল যে আড়কাঠিগুলো, তারা ভেজা বেড়াল সেজে ফেসবুকে পোস্ট করছে। চোরেদের ঠেকে উল্লাসে ভাটা পড়েনি। চুরির টাকাগুলো হজম হয়ে গেছে। ওগুলো আর ফেরত দিতে হবেনা যে!"

এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করে বলেন, বৃহত্তম উকিল হিসেবে একটা নোবেল পাওয়া উচিত। পাল্টা এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে শতরূপ বলেন, "বিকাশবাবু পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে একটা নোবেল পেলে আপনার দুটো নোবেল পাওয়া উচিৎ। পৃথিবীর বৃহত্তম চোর হিসেবে একটা, বৃহত্তম মিথ্যেবাদী হিসেবে আরেকটা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+