পঞ্চায়েত নিয়ে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা জোড়া দলের
এদিন শুক্রবার কমিশনের বিরুদ্ধে আদালত আবমাননার অভিযোগে আদালতে গেল সিপিএম ও পিডিএস।
রাজ্য সরকারের দাবি মেনে এক দফায় পঞ্চায়েত নির্বাচন সারতে সম্মতি জানিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিকে তার একদিন পরে এদিন শুক্রবার কমিশনের বিরুদ্ধে আদালত আবমাননার অভিযোগে আদালতে গেল সিপিএম ও পিডিএস।

এদিন হাইকোর্টে দুই দল অভিযোগ জানিয়ে পিটিশন দাখিল করেছে। অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন ভোটের নিরাপত্তা নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে কোনও বৈঠক করেনি। সোমবার এই মামলার শুনানি রয়েছে।
ঘটনা হল, গত ৯ এপ্রিল মনোনয়ন জমা করার সীমা একদিন বাড়িয়েছিল আদালত। একদিনের মধ্যেই তা বাতিল করা হয়। তার দশদিন পরে আদালত সেই নির্দেশ বাতিল করে। সেইসময় নির্দেশ দেওয়া হয়েছিল, পঞ্চায়েতের নিরাপত্তা নিয়ে সব দলগুলির সঙ্গে কমিশনকে আলোচনা করতে হবে।
ভোটের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনার কথাই বলা হয়। যদিও কমিশন আদালতের কথা না শুনে কাজ করেছে। সেই অভিযোগেই আদালত অবমাননার বিষয়টি সামনে এনে মামলা করেছে সিপিএম ও পিডিএস।












Click it and Unblock the Notifications