কসবায় সিপিএম পার্টি অফিসে হামলা! অভিযুক্ত তৃণমূল
কসবায় সিপিএম-এর পার্টি অফিসে হামলা, ভাঙচুর। মঙ্গলবার গভীর রাতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ।
কসবায় সিপিএম-এর পার্টি অফিসে হামলা, ভাঙচুর। মঙ্গলবার গভীর রাতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাস্থল অ্যাক্রোপলিস মলের পিছনে। ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত শাসক দল। সূত্রের খবর অনুযায়ী, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল।

অ্যাক্রোপলিস মলের পিছনে রাজডাঙা নবপল্লিতে সিপিএম-এর হালতু এরিয়া কমিটির অফিস। এখানে গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইট-পাথরের আঘাতে সবকটি জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। অফিসের অ্যাসবেস্টসের চালের ওপরেও ইট ফেলা হয়। অফিসের সামনে থাকা শহিদ বেদি এবং পাশের একটি বাড়িতেও ভাঙচুর চলে বলে অভিযোগ।
স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, ২০১১ সালের পর থেকে একই পার্টি অফিস তিনবার আক্রান্ত হল। এর আগেও কসবার অন্য পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। গ্যাস টাকার দিয়ে গ্রিল ও গেটের তালা ভেঙে পার্টি অফিসে ঢোকার চেষ্টা হয়েছিল।












Click it and Unblock the Notifications