মিথ্যে কথায় এক নম্বর মমতার সরকার, তীব্র কটাক্ষে চ্যালেঞ্জ ছুড়লেন মহম্মদ সেলিম

রাজ্যে তৃণমূল সরকারে সাত বছর পূর্তিতে টুইট করে পশ্চিমবঙ্গকে এক নম্বরে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জবাবে সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বললেন, মমতার সরকার মিথ্যে কথায় এক নম্বর।

রাজ্যে তৃণমূল সরকারে সাত বছর পূর্তিতে টুইট করে পশ্চিমবঙ্গকে এক নম্বরে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জবাবে সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বললেন, মমতার সরকার মিথ্যে কথায় এক নম্বর। রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে কটাক্ষ করে জানিয়ে দেন রাজ্যের বর্তমান সরকার আর কী কী বিষয়ে এক নম্বরে।

মিথ্যে কথায় এক নম্বর মমতার সরকার, তীব্র কটাক্ষে চ্যালেঞ্জ ছুড়লেন মহম্মদ সেলিম

২০১৬ সালের ২৭ মে দ্বিতীয়বার সরকার গঠন করেছিল তৃণমূল। সেই নিরিখে রাজ্যে তৃণমূল সরকার সাত বছর পূর্ণ করল। এই সাত বছর পূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর সরকারের প্রশংসায় পঞ্চমুখ, তখন সেলিম তাঁর উত্তর দেন কটাক্ষে। তিনি বলেন, মমতার সরকার বিজ্ঞাপনে এক নম্বর, হোর্ডিংয়ে এক নম্বর, নেতাদের সম্পত্তি বৃদ্ধিতে এক নম্বর, সরকারি টাকায় অনুষ্ঠান করায় এক নম্বর আর মিথ্যেয় এক নম্বর।

উল্লেখ্য, মহম্মদ সেলিমের ছেলেকে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগ সিআইডি জেরা করে। পঞ্চায়েক নির্বাচনের দিনে রায়গঞ্জের একটি বুথে প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে ভুয়ো খবর পোস্ট করার অভিযোগ ওঠে। তারপর সেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। এই ঘটনায়. সেলিম পুত্র রাসেল আজিজ একাধিকবার সিআইডি জেরার মুখোমুখি হয়েছেন। এবার মহম্মদ সেলিমকেও তলব করা হতে পারে। এই পরিস্থিতিতে মমতার সরকারের বিরুদ্ধে মহম্মদ সেলিমের এই কটাক্ষ চ্যালেঞ্জেরই নামান্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+