রায়গঞ্জে দাঁড়াতে কংগ্রেসের 'বাধা'! কড়া প্রতিক্রিয়া সেলিমের
কংগ্রেস কোনওভাবেই রায়গঞ্জ আসন সিপিএমকে ছাড়তে রাজি নয়। একথা রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে সভাপতি রাহুল গান্ধীকে যা নিয়েক্ষুব্ধ ওই কেন্দ্রের বর্তমান সাংসদ মহঃ সেলিম।
কংগ্রেস কোনওভাবেই রায়গঞ্জ আসন সিপিএমকে ছাড়তে রাজি নয়। একথা রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে সভাপতি রাহুল গান্ধীকে যা নিয়ে ক্ষুব্ধ ওই কেন্দ্রের বর্তমান সাংসদ মহঃ সেলিম। সংবাদ মাধ্যমের কাছে তাঁর অভিযোগ, বিজেপি ও তৃণমূলের কাছ থেকে তামাক খেয়ে এসব করা হচ্ছে। একই সঙ্গে বাম সাংসদের কটাক্ষ জিততে পারলে হয়ত কংগ্রেসেও থাকবে না।

রাজ্যে বাম তথা সিপিএম এবং কংগ্রেসের জোট নিয়ে একাধিক আলোচনা হয়েছে। সিপিএম-এর পুরনো বাম সঙ্গী আরএসপি এবং ফরওয়ার্ডব্লকের তরফে থেকে কোনও আসন ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর কংগ্রেসের তরফে বারবারই বলা হচ্ছে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন তাদের চাই। এই দুই কেন্দ্রে ২০১৪-তে জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থীরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে তাদের সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে। এমন কী সিপিএম থেকেও তাদের দলে লোকেরা যোগ দিয়েছে বলে দাবি করেছেন তিনি। সোমেন মিত্র আরও বলেছেন, সিপিএম-এর সংগঠন আগের মতো নেই। যদিও সিপিএম-এর তরফে পাল্টা প্রশ্ন কোন কর্মসূচি নিয়ে কীভাবে কংগ্রেসের সমর্থন বৃদ্ধি পেয়েছে। সিপিএম-এর তরফে স্মরণ করিয়ে বলা হয়েছে, সমঝোতার প্রাথমিক শর্তই হল জেতা আসনে প্রার্থী দেবে না অন্য কেউ।
কংগ্রেসের মনোভাব প্রসঙ্গে সংবাদ মাধ্যমে সেলিম বলেন, ২০১৪-তে রায়গঞ্জ থেকে জেতাটাই তার অপরাধ হয়ে গিয়েছে। একইসঙ্গে তাঁর কটাক্ষ সব শিয়ালের এক রা হয়ে গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, রায়গঞ্জ আসন থেকে দীপা দাশমুন্সি এবং মুর্শিদাবাদ আসন থেকে আবু হেনাকে প্রার্থী করতে চায় রাজ্য কংগ্রেস নেতৃত্ব।












Click it and Unblock the Notifications