বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মেলালেন সুজন, পাল্টা তোপ মমতাকে

এবার বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মিলিয়ে দিলেন বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

এবার বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মিলিয়ে দিলেন বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদে পরিণত হয়েছে বলে মঙ্গলবার ছাত্র সমাবেশে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন বিজেপির জল্লাদদের এখন প্রশ্রয় দিচ্ছে তৃণমূলের উন্মাদরাই।

বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মেলালেন সুজন, পাল্টা তোপ মমতাকে

সুজন বলেন, তৃণমূলের আমলে খুন-জখম, সন্ত্রাস, তোলাবাজির সংস্কৃতি চালু হয়ে গেল রাজ্য। সন্ত্রাসের আবহে পঞ্চায়েত ভোট হয়েছে, পঞ্চায়েত বোর্ড গঠনেও সন্ত্রাসের বাতাবরণ। গোটা বাংলার ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন উন্মাদের মতো আচরণ করছে শাসক দলের নেতারা।

বাম বিধায়কের কথায়, বোকা বোকা বস্তা পচা কথা বলছেন মুখ্যমন্ত্রীও। একজন মুখ্যমন্ত্রী মুখে ওই ধরনের ভাষা শোভা পায় না। মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলছেন, সিপিএমের হার্মাদ, বিজেপির জল্লাদ। আর সিপিএমের হার্মাদদের দলে টেনে উন্মাদনা প্রকাশ করছেন তাঁর দলের নেতা-কর্মীরা।

বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মেলালেন সুজন, পাল্টা তোপ মমতাকে

এদিন ফের তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগে সরব হন সুজন চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যে যা ঘটছে তা বিজেপি-তৃণমূল আঁতাতের পূর্ব লক্ষণ। অনেক জায়গায় বিজেপির জল্লাদবাহিনী আর তৃণমূলের উন্মাদবাহিনী জোট গড়ে পঞ্চায়েত বোর্ড গঠন করেছে।

পক্ষান্তরে এই অভিযোগ উঠেছে যে, অধিকতর বেশি জায়গায় বিজেপি ও সিপিএমএ জোট গঠন করে পঞ্চায়েত বোর্ড গঠন করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে আটকাতে রাজ্যে তৃণমূল বিরোধী মহাজোটও গঠন করা হয়েছে। রাজ্যে সেই ছবিই বেশি ধরা পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+