তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমঝোতার বার্তা সূর্য-র! কটাক্ষ মমতার দলের

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার বার্তা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, যেখানে সিপিএম নেই সেখানে ভোট দিন কংগ্রেসকে।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে ভোট দেওয়ার বার্তা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, যেখানে সিপিএম নেই সেখানে ভোট দিন কংগ্রেসকে। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে পাশে রাখার বার্তা দিয়েছেন তিনি। সিপিএম-এর আহ্বানকে স্বাগত জানিয়ে হাইকমান্ডকে রিপোর্ট পাঠাতে চলেছে প্রদেশ কংগ্রেস।

তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমঝোতার বার্তা সূর্য-র! কটাক্ষ মমতার দলের

ছত্রিশগড় বিধানসভা নির্বাচনে যেখানে বামেরা নেই, সেখানে কংগ্রেসকে ভোট দিন। যেখানে লড়াইয়ের ক্ষমতা আছে লড়াই করব। আর বাকি জায়গায়, বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে ভোট দিতে হবে। আর রাজ্যে লড়াই তৃণমূল-বিজেপি উভয়ের বিরুদ্ধেই। দুই দলের বিরুদ্ধে যে ভোট রয়েছে, তা এক জায়গায় নিয়ে যেতে হবে। সল্টলেকের বিক্ষোভ সমাবেশে এমনটাই বললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

কংগ্রেসের সঙ্গে সমঝোতা নিয়ে এর আগে সিপিএম-র অন্দরে নানা প্রশ্ন উঠেছে। সেই টানাপোড়েন থেকে বেরিয়ে এসে কংগ্রেসকে সমর্থনের বার্তা সূর্যকান্ত মিশ্রই প্রথম দিলেন।

সূর্যকান্ত মিশ্রের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি প্রথমেই ২০১৬-র বিধানসভা নির্বাচনে হাইকমান্ডের অনুমতি নিয়ে একসঙ্গে লড়াইয়ের কথা বলেন। কিন্তু নির্বাচনের পরে বামফ্রন্ট কংগ্রেসের ওপর থেকে হাত সরিয়ে নেয় বলে অনুযোগও করেন সোমেন মিত্র। যদি আবার সূর্যকান্ত মিশ্ররা কংগ্রেসের সঙ্গে সমঝোতার কথা বলেন, তাহলে তারা তাঁকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন সোমেন মিত্র। সূর্যকান্ত মিশ্রের আহ্বান প্রসঙ্গটি হাইকমান্ডকে জানানো হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিকে, সূর্যকান্ত মিশ্রের আহ্বান প্রসঙ্গকে কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম ও কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+