কান ধরে ওঠ-বস ক্ষমতায় এলে, পুলিশ অফিসারকে হুঁশিয়ারি সিপিএম যুব নেতার
আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র যে, বনধে বাধা এলে প্রত্যাঘাত হবে। মঙ্গলবার সকাল থেকে বনধের সমর্থনে নেতার বার্তা অনুযায়ীই কাজ করতে শুরু করে দিলেন যুব নেতারা।
আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র যে, বনধে বাধা এলে প্রত্যাঘাত হবে। মঙ্গলবার সকাল থেকে বনধের সমর্থনে নেতার বার্তা অনুযায়ীই কাজ করতে শুরু করে দিলেন যুব নেতারা। মিছিল করে সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ হুঙ্কার ছাড়লেন ক্ষমতায় এলে কান ধরে ওঠ-বস করানো হবে পুলিশকে।

মঙ্গলবার সকাল থেকেই বনধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রেল রোকো কর্মসূচি নেয় বামফ্রন্ট। যাদবপুরে মিছিলে বেরিয়ে গ্রেফতার হন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী-সহ ৩৫ জন নেতা-কর্মী। শ্যমবাজারে অবরোধ কর্মসূচিতে যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কসবায় পথে নামেন শতরূপ ঘোষ। সেখানে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।
শতরূপ ঘোষ অভিযোগ করেন, কসবায় মহিলা কর্মীদের গায়ে ধাক্কা দিতেও ছাড়েনি পুলিশ অফিসার। তাঁকে লক্ষ্য করেই সিপিএমের যুবনেতা হুমকি দেন। ফেসবুকের একটি ভিডিওতে শতরূপ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনার রিটায়ারমেন্ট হয়ে গেলে ভালো না হলে কপালে দুঃখ আছে। তারপর তিনি বলেন, আপনার পোস্টিং যেখানে হোক, আপনাকে খুঁজে নিয়ে এসে কান ধরে ওঠবস করাব। তিনি পুলিশকে উর্দিধারী গুন্ডা বলে আক্রমণ করেন।












Click it and Unblock the Notifications