মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার আরজি কর, মীনাক্ষীদের ধাক্কা দিয়ে সরাল পুলিশ

মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। বাম বিজেপি কর্মী সমর্থকরা হাসপাতালে সামনে বিক্ষোভ দেখাতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বাম নেত্রী মীনাক্ষীর নেতৃত্বে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম কর্মী সমর্থকরা।

নাইট ডিউটিতে থাকা হাসপাতালের পিজিটি চিকিৎসকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়েছিল হাসপাতাল চত্ত্বরে। চিকিৎসকের মা-বাবা ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে আত্মহত্যারতত্ত্ব খাঁড়া করতে চাইছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে পারেনি। হাসপাতালের অন্য চিকিৎসক পড়ুয়ারা প্রতিবাদ দেখাতে শুরু করে। দেহ নিয়ে হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।

RG Kar Hospital

হাসাতালের চিকিৎসকরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তের দাবি জানায়। শেষে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা মেনে নেওয়ার পরেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার মাঝেই হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। পরে তাতে যোগ দেন অগ্নিমিত্রা পালও।

এর পরে বাম নেতা কর্মীরাও হাসপাতাল চত্ত্বরে হাজির হয়। মীনাক্ষীর নেতৃত্বে বাম কর্মীরা বিক্ষোভ দেখায়। পুলিশ এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। পাল্টা প্রতিরোধ করতে শুরু করে। তাই নিয়ে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্ত্বরে। বিজেপি নেতা শুভেন্দু আধিকারী জানিয়েছে বিজেপি মৃত চিকিৎসকের পরিবারের পাশে থাকবে। এবং প্রয়োজনে তাঁদের আদালতে যেতেও সাহায্য করবে।

রাজ্যে মহিলারা নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বাম নেত্রী মীনাক্ষী সকলেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা অভিযোগ করেছেন যে হাসপাতালে মহিলা চিকিৎসকের এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই হাসপাতালে কী ভাবে ময়নাতদন্ত করা হয়। কীভাবে হাসপাতালের মধ্যেই ১১ জনের কমিটি গড়ে ময়না তদন্ত করা হলে নিয়ে প্রশ্ন তুলেছেন বাম নেত্রী মীনাক্ষী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+