ঋতব্রত পর এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ আরেক তরুণ নেতার বিরুদ্ধে! বাম মহলে দুশ্চিন্তার ভাঁজ

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পর এবার কৌস্তভ চট্টোপাধ্যায়। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন তরুণ এই নেতা। অভিযোগ উঠেছে এমনটাই। তাঁকে জড়িয়ে বেশ কিছু ভিডিও সামনে এসেছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পর এবার কৌস্তভ চট্টোপাধ্যায়। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন তরুণ এই নেতা। অভিযোগ উঠেছে এমনটাই। তাঁকে জড়িয়ে বেশ কিছু ভিডিও সামনে এসেছে। যে চারটি ভিডিও সামনে এসেছে, কোনওটির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

 ভোটের লড়াইয়ে কৌস্তভ

ভোটের লড়াইয়ে কৌস্তভ

ছাত্র-যুব ফ্রন্ট সামলে কম বয়সেই একেবারে সিপিএম-এর কলকাতা জেলা কমিটিতে। তার আগে অবশ্য ২০১৬- নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েছিলেন সরশুনার বাসিন্দা কৌস্তভ। কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছিলেন এলাকার পরপর তিনবারের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে। বেশ বলিয়ে, কইয়েও বটে। রাজনৈতিক সভা হোক, কিংবা টিভি শো, যুক্তিতে তুলে ধরেন সহজেই। এহেন তরুণ-তুর্কিই এবার যৌন কেলেঙ্কারিতে জড়িতে পড়েছেন, দেখা যাচ্ছে ভিডিওতে।

খবর ছড়িয়েছে দলের সর্বোচ্চ মহলেও

খবর ছড়িয়েছে দলের সর্বোচ্চ মহলেও

প্রথমে তিনটি ভিডিও সামনে আসে। পরে আসে আরেকটি। খবর ছড়ায় সিপিএম-এর সর্বোচ্চ মহলে। কলকাতা জেলা সিপিএম-এর সম্পাদকমণ্ডলী এবং রাজ্য কমিটির কাছে তরুণ নেতার তরফে এই সব ভিডিও-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বলে সূত্রের খবর।

ঋতব্রতকে দিয়ে শুরু

ঋতব্রতকে দিয়ে শুরু

সাম্প্রতিক সময়ে তরুণ নেতাদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। বালুরঘাট থানায় ঋতব্রতর বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা দায়ের করেছিলেন তরুণী নম্রতা দত্ত। সিআইডি তদন্তে সাহায্যের কথা জানিয়ে সিপিএম নেতারা তাকে পচে যাওয়া ছেলে বলে বর্ণনা করেছিলেন।

কৌস্তভের দাবি, ভিডিওগুলি ফেক

কৌস্তভের দাবি, ভিডিওগুলি ফেক

কৌস্তভের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি সিপিএম সূত্রে। কৌস্তুভ চট্টোপাধ্যায়কে ফোন করলে তিনি বলেন, ভিডিওগুলি ফেক। যদিও কোনও কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেন তিনি।

যাদবপুরের সিপিএম বিধায়ক তথা বিধানসভার বাম পরিষদীয় নেতা তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, ভিডিও সম্পর্কে তিনি শুনেছেন। কিন্তু এর বাইরে বিশেষ কিছু তিনি জানেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+