শেষে আলিমুদ্দিনে আসতে হবে মমতাকে! অস্তিত্ব সংকটে পড়ে এ কেমন ‘বার্তা’ গৌতমের
বাংলার পর ত্রিপুরাতেও ক্ষমতা বেদখল হয়ে গিয়েছে। তবু বাংলার সিপিএম নেতৃত্ব আছে নিজের খেয়ালেই। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র কটাক্ষ করতে ছাড়ছেন না।
বাংলার পর ত্রিপুরাতেও ক্ষমতা বেদখল হয়ে গিয়েছে। গোটা সিপিএম দলটাই এখন অস্তিত্বহীনতায় ভুগছে। কেরল সিপিএমের অলিখিত বোর্ড ঝুলছে- 'আমাদের কোনও শাখা নেই'। তবু বাংলার সিপিএম নেতৃত্ব আছে নিজের খেয়ালেই। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র কটাক্ষ করতে ছাড়ছেন না।

মঙ্গলবার ধর্মতলার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন সিপিএম নেতা গৌতম দেব। তিনি বলেন, 'সরকার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিমুদ্দিনে আসতে হবে। এ ছাড়া ওর কাছে আর কোনও উপায় নেই।' মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়ে এসেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনিও প্রকারান্তরে সিবিআই জুজু দেখান মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, ত্রিপুরায় বিজেপির জয়ের পর লেনিন মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার চালিয়ে। সেই ঘটনার তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মূর্তি ভাঙা কোনও সরকারের কাজ হতে পারে না।' মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বিজেপির সমালোচনা করে সিপিএমের পাশে দাঁড়ান। তারই পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা গৌতম দেব বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গিয়েছেন, এ রাজ্যেও তাঁদের ছাড়া সরকার বাঁচাতে পারবেন না, সেই কারণেই সিপিএমকে পাশে রাখতে চাইছেন তিনি।'
তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সরকার বাঁচাতে গেলে সিপিএমকে দরকা। মমতার সময় হয়ে এসেছে। এখনও মমতাই ঠিক করুক কী করবে। শেষ না ওকে আমাদের কাছে আসতে হয়।' সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় লজেন্স বিলি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সমালোচনায় বলেন, 'ওই লজেন্স সিপিএম বিধায়করাও নিয়েছেন। মমতার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গৌতম দেব বাণ ছাড়লেন মমতার দিকে।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications