মুখেই মোদী-বিরোধিতা মমতার, কাজের বেলায় খসে পড়ল মুখোশ, খোঁচা বিমানের

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুধু মোদী বিরোধিতা, কাজের বেলাতেই খসে পড়ল মুখোশ। সোমবার বনধের সমর্থনে রাস্তায় নেমে মমতা-মোদীকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন বামফন্ট চেয়ারম্যান বিমান বসু।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুধু মোদী বিরোধিতা, কাজের বেলাতেই খসে পড়ল মুখোশ। সোমবার বনধের সমর্থনে রাস্তায় নেমে মমতা-মোদীকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন বামফন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি তৃণমূলের বনধ বিরোধিতার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন।

মুখেই মোদী-বিরোধিতা মমতার, কাজের বেলায় খসে পড়ল মুখোশ, খোঁচা বিমানের

তিনি বলেন, তৃণমূল আর বিজেপির মধ্যে আদতে কোনও ফারাক নেই। এদিনের বনধ ফের সেই ধারণাকেই আবার সু্স্পষ্ট করে দিল। প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যে বিজেপি বিরোধিতার কথা বলেন, তা আসলে একটা মুখোশ। সেই মুখোশ এদিন খসে পড়ল। জনস্বার্থে তিনি যে মোদী-বিরোধিতা করবেন না, তার প্রমাণ রাখলেন নিজেই।

কেন্দ্রের সরকার জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশেকে দিনের পর দিন ডোবাচ্ছেন। তার প্রতিবাদে এদিন সমস্ত বিরোধী দল এক হলেও তৃণমূল বিরোধিতা করে বুঝিয়ে দিয়েছেন, তারা আসলে বিজেপির বিরুদ্ধে নয়। তৃণমূল বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রাখতে পারে না। এদিন তৃণমূল মাঠে নেমে বিজেপিকেই আড়াল করল।

মুখেই মোদী-বিরোধিতা মমতার, কাজের বেলায় খসে পড়ল মুখোশ, খোঁচা বিমানের

বিমান বসুর কথায়। বিজেপি জনবিরোধী সিদ্ধান্ত নেয়। তৃণমূলও জনজীবনের স্বার্থরক্ষা করে চলতে চায় না। উভয়ের নীতির মধ্যে ফারাক নেই। তৃণমূল যে কাজ করছে তা চরম দক্ষিণপন্থা। এর জবাব বাংলার মানুষ দেবেই। বিজেপির মতো শক্তিকে তারাই যে আমল দিচ্ছে, তা নিয়ে আর কোনও দ্বিধা রইল না এদিনের পর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+