তৃণমূল কংগ্রেস হল কাকের বাসা! কটাক্ষে আর যা বললেন বিমান বসু

তৃণমূল কংগ্রেস হল কাকের বাসা। যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই শাসকদলকে কটাক্ষ করলেনবামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

তৃণমূল কংগ্রেস হল কাকের বাসা। যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই শাসকদলকে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এপ্রসঙ্গে বিজেপিকে কোকিল বলেছেন তিনি। কাকের বাসায় ডিম পাড়ার পর কোকিল যখন ঠোকড়ানোর চেষ্টা করছে, তাই তৃণমূলের অসুবিধা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

১৯৯৮ ও ১৯৯৯ সালে রাজ্যে বিজেপি ও তৃণমূল জোট

১৯৯৮ ও ১৯৯৯ সালে রাজ্যে বিজেপি ও তৃণমূল জোট

১৯৯৮ ও ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির জোট তৈরি হয়েছিল। ১৯৯৯ সালের ১৩ অক্টোবর বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রেলমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ২০০০ সালের ৩০ মে রাজ্যে ৭৯ টি পুরসভায় হওয়া নির্বাচনে দুই দল একসঙ্গে লড়াই করেছিল। ২০০২ সালে ১২ জুলাই সুব্রত মুখোপাধ্যায় কলকাতার মেয়র হন। ডেপুটি মেয়র হয়েছিলেন বিজেপির মীনাদেবী পুরোহিত।

মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের তোড়া

মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের তোড়া

২০০২ সালের ২২ ডিসেম্বর নরেন্দ্র মোদী ফের গুজরাতের মুখ্যমন্ত্রী হলে, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন।

বিমান বসুর কটাক্ষ

বিমান বসুর কটাক্ষ

এদিন প্রচারে বেরিয়ে বিমান বসু বিজেপিকে বলেন বসন্তের কোকিল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস হল কাকের বাসা। কাকের বাসায় কোকিল বড় হওয়ার পর এবার ঠোক্কর দিতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+