সংকটজনক সিপিএম নেতা অভীক দত্ত! রাখা হয়েছে ভেন্টিলেশনে

সংকটজনক সিপিএম নেতা তথা গণশক্তির সম্পাদক অভীক দত্ত। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সংকটজনক সিপিএম নেতা তথা গণশক্তির সম্পাদক অভীক দত্ত। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রবিবার নাগের বাজারে সিপিএম-এর কর্মসূচিতে থাকার সময়ই অসুস্থ বোধ করায় কাছেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে।

সংকটজনক সিপিএম নেতা অভীক দত্ত! রাখা হয়েছে ভেন্টিলেশনে

সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা গণশক্তির সম্পাদক অভীক দত্ত। ছয় ডিসেম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নাগের বাজারে সিপিএম-এর কর্মসূচি চলছিল রবিবার বিকেলে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অভীক দত্ত। সঙ্গে সঙ্গে তাঁকে দমদমের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে দেখতে যান বিমান বসু, পলাশ দাস, মৃদুল দে-র মতো নেতারা। পরে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাতে অভীক দত্তকে ভর্তি করানো হয় মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে। রাতেই শুরু হয় অপারেশন। দীর্ঘক্ষণের অপারেশন শেষ হয় সোমবার ভোরে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, অভীক দত্তর অবস্থা সংকটজনক। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+