‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ’, আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির

আমডাঙা হিংসা প্রসঙ্গে তৃণমূল-বিজেপি অশুভ আঁতাতের অভিযোগ তুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভোটে হেরে মানতে পারেনি তৃণমূল।

আমডাঙা হিংসা প্রসঙ্গে তৃণমূল-বিজেপি অশুভ আঁতাতের অভিযোগ তুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভোটে হেরে মানতে পারেনি তৃণমূল। তাই পঞ্চায়েত বোর্ড গঠনের সময় হামলা চালিয়েছে। আমডাঙা হিংসায় তৃণমূল ও বিজেপি মিলিত হয়েছে। মোদী আর দিদি হলেন একই কয়েনের এপিঠ-ওপিঠ।

‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ’, আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির

সীতারাম ইয়েচুরি থেকে জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য- প্রত্যেকেরই অভিমত আমডাঙায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি তৃণমূল। তাই বিজেপিকে সঙ্গে নিয়ে তারা জোট করার চেষ্টা ছিল। সিপিএমকেও ভাঙানোর চেষ্টা করেছিল। তা করতে না পেরেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। তারই জেরে জ্বলছে আমডাঙা।

ইয়েচুরি বলেন, কেন্দ্রে বিজেপি, আর রাজ্যে তৃণমূল একইরকমভাবে সরকার চালাচ্ছে। মোদী আর দিদির এই ব্যাপারে খুবই মিল। রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। যেখানে তৃণমূল বোর্ড গড়তে পারছে না, সেখানেই হিংসা চলছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও সিপিএম মিলিত হয়ে হামলা চালানো হয় আমডাঙায়। সিপিএম পাল্টা অভিযোগ করে বিজেপি ও তৃণমূলের আঁতাতের।

‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ’, আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির

উল্লেখ্য, পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার আমডাঙা। মঙ্গলবার সন্ধেয় আমডাঙার তাড়াবেড়িয়ায় সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মী এবং এক সিপিএম কর্মীর। সংঘর্ষে যথেচ্ছ বোমা-গুলি চলে। সংঘর্ষ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এলাকায় পঞ্চায়েতের বোর্ডগঠন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+