এই বিষয় নিয়ে ফের ডিভিশন বেঞ্চে সিপিএম-কংগ্রেস! শুক্রবার হতে পারে শুনানি
রাজ্যে পঞ্চায়েত নিয়ে ফের ডিভিশন বেঞ্চে আবেদন কংগ্রেস ও সিপিএম-এর। তাদের আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে দুদলের তরফে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।
রাজ্যে পঞ্চায়েত নিয়ে ফের ডিভিশন বেঞ্চে আবেদন কংগ্রেস ও সিপিএম-এর। তাদের আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে দুদলের তরফে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

হোয়াটস অ্যাপকে মান্যতা দিয়ে ভাঙড়ের আন্দোলনকারী মনোনয়ন গ্রহণের নির্দেশ দিলেও, বুধবার বামেদের ই-নোমিনেশনের আবেদনকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ফের ই-মনোনয়ন গ্রহণ করার জন্য আবেদন করে বামফ্রন্ট। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন। কিন্তু তাঁর সওয়ালের পর আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।
বামেরা মনোনয়ন চলাকালীন কিছু আবেদন ই-মেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বিডিও অফিসে। যেহেতু তখন অনলাইনে কোনও আবেদন গ্রহণ করার নিয়ম ছিল না, মনোনয়ন গ্রহণ করার কোনও দাবি ওঠেনি। কিন্তু মঙ্গলবার ভাঙড়ের আন্দোলনকারীদের হোয়াটসআপে করা মনোনয়ন যখন গ্রহণ করার নির্দেশ দেওয়া হল, তাঁদের ই-মেলের আবেদন কেন গ্রহণ করা হবে না, দাবি জানায় বামনেতৃত্ব। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই মামলা উঠলেও বিচারপতি তা খারিজ করে দেন। তিনি বলেন, ই-নোমিনেশনের ব্যাপারে তারা কোনও হস্তক্ষেপ করবেন না। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার।
আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন কমিশন হোয়াটস অ্যাপে করা কয়েকটা আবেদন গ্রহণ করেছে। কিন্তু ইমেলে পাঠানো হলেও সেগুলি গ্রহণ করেনি। সেই জন্য ডিভিশন বেঞ্চে আবেদন।
ওপরের বিষয়টি নিয়েই মূলত আবেদন জানিয়েছে সিপিএম। এছাড়াও নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিও আবেদনের তালিকায় রেখেছে তারা। সোমবার ২৩ এপ্রিল নতুন করে মনোনয়নের দিন ঘোষণা করা হলেও, সেদিন হিংসার জন্য মনোনয়ন দাখিল করা যায়নি বলে অভিযোগ করেছে সিপিএম।
কংগ্রেসের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে, নির্বাচনে মনোনয়নের দিন একদিন বাড়ানো হলেও দিকে দিকে সন্ত্রাস হয়েছে। ফলে কমিশনের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications