পঞ্চসায়রে CPM প্রার্থী সৃজনের গাড়িতে ইট বৃষ্টি, গো ব্যাক স্লোগান, ছিঁড়ে ফেলা হল পতাকা

ষষ্ঠদফার ভোটের আগে উত্তেজনা যাদবপুরে। পঞ্চ সায়রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয় তাঁকে। এমনকী তাঁর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

গতকালই যাদবপুরে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। আজ সকালে তিনি পঞ্চসায়রে প্রচার করছিলেন। সেখানেই তাঁকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁডা হয় বলে অভিযোগ। বামেদের পতাকা এবং ফ্লেক্স টেনে ছিঁড়ে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

CPIM

সৃজনকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন শাসক দলের কর্মী সমর্থকরা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সিপিএম প্রার্থী দাবি করেেছন হেরে যাবেন আঁচ করেই এই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই তাঁরা সিপিএমের জনপ্রিয়তা নিতে পারছেন না। জমি হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। ধীরে ধীরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এই ধরনের কাজ করছে তারা।

এভাবে আটকানো যাবে না বামেদের। রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন সৃজন ভট্টাচার্য। নাকতলাতেও সৃজনের পার্টি অফিসে ফ্লেক্স ব্যানার ছেঁড়ার অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য নাকতলা পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বলেই পরিচিত। সেকারণেই এলাকায় বামেদের কোনও পোস্টার ব্যানার লাগাতে দেওয়া হচ্ছে না। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়ে এখন জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য অভিযোগ করেছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সেকারণেই এই ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন সৃজন ভট্টাচার্য। আগামী ১ জুন যাদবপুর কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়নী ঘোষকে। তৃণমূল কংগ্রেসে যুব নেত্রী সায়নী। অভিনেত্রীও বটে তিনি। প্রথম দিন থেকেই প্রচারে ঝড় তুলেছেন সায়নী ঘোষ।

ভোট যত এগিয়ে আসছে তত উত্তেজনা বা়ড়ছে। এতোদিন প্রচার করলেও বাধার মুখে কোথাও পড়তে হয়নি সৃজনকে। গতকাল থেকে দফায় দফায় বাধার মুখে পড়তে হচ্ছে সিপিএম প্রার্থীকে। একাধিক জায়গায় সিপিএমের উপরে হামলার ঘটনা বাড়ছে। ১ জুন উত্তেজনার পারদ আরও চড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদি শেষ দুই দফার ভোটে নিরাপত্তা আরও জোরদোর করা হবে বলে জানানো হয়েছে। কাজেই তার আগে একের পর এক জায়গায় অশান্তির ঘটনা বা়ড়তে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+