যাদবপুরে রবিবাসরীয় প্রচারে বিকাশ ভট্টাচার্য! দেখুন ভিডিও
রবিবাসরীয় সকালে জোরকদমে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সকাল সকাল টালিগঞ্জের বাড়ি থেকে বেড়িয়ে পড়েছিলেন বিকাশবাবু।
রবিবাসরীয় সকালে জোরকদমে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সকাল সকাল টালিগঞ্জের বাড়ি থেকে বেড়িয়ে পড়েছিলেন বিকাশবাবু।
প্রথমেই প্রচার টালিগঞ্জে
এদিন প্রথমেই বিকাশ ভট্টাচার্য পৌঁছে যান যাদবপুর লোকসভা এলাকার টালিগঞ্জ বিধানসভা এলাকায়। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভা এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই নির্বাচনী প্রচার ঘিরে সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
চিরন্তনী পার্ক থেকে শুরু হয় মিছিল
এদিন ১১৩ নম্বর ওয়ার্ডের চিরন্তনী পার্ক থেকে শুরু হয় মিছিল। কখনও পায়ে হেঁটে কখনও বা হুড খোলা গাড়িতে প্রচার সারেন বিকাশ ভট্টাচার্য।
জয়ী করার আহ্বান
কোনও কোনও জায়গায় পায়ে হেঁটেও প্রচার চলে। কথা বলেন পথ চলতি মানুষের সঙ্গে। আবেদন করেন তাঁকে বিপুল ভোটে জয়ী করার।

Click it and Unblock the Notifications