Tanmoy Bhattacharya: মহিলা সাংবাদিকের সঙ্গে আপত্তিজনক কর্মকাণ্ড, তন্ময়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিপিএমের
আরজি করসহ রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় যখন শাসক দলকে আক্রমণ করে দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করছে সিপিএম। তখনই দলকে প্রবল অস্বস্তিতে ফেললেন সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে তন্ময় ভট্টাটার্যের বিরুদ্ধে।
রবিবার দুপুরে ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেছেন, আগে থেকে সময় নিয়েই সাক্ষাৎকার নিতে তন্ময় ভট্টাচার্যের বাড়ি গিয়েছিলেন, কিন্তু সাক্ষাৎকার দেওয়ার আগেই তন্ময়বাবু তাঁর কোলে বসে পড়েন। এমনকি সাক্ষাৎকার দেওয়ার পরও তন্ময় ভট্টাচার্য তাঁর সঙ্গে আপত্তিকর ব্যবহার করেন। গোটা ঘটনা ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরেন মহিলা সাংবাদিক।

এই ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল আলিমুদ্দিন। সন্ধ্যায় সিপিআইএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দেন তন্ময় ভট্টাচার্যকে আপাতত দল থেকে সাসপেন্ড করা হচ্ছে।
Amit Shah attacks Mamata: রবীন্দ্রসঙ্গীতের বাংলায় বোমার শব্দই দস্তুর! মমতাকে বিঁধে '২৬-এ বদলের ডাক অমিত শাহর
সেলিম বলেন, বিকেলে জানতে পেরেছি। এক মহিলা সাংবাদিক তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছেন। এই ধরনের কোনও অভিযোগ এলে সিপিএম দল হিসাবে গুরুত্ব দিয়ে দেখে। তন্ময় গর্হিত কাজ করেছে। তাঁর এই কাজের জন্য দল কড়া পদক্ষেপ নিচ্ছে। কেউ এটাকে ভাল চোখে দেখবেন না। আমরা এগুলোকে ক্ষমার চোখে দেখি না। আপাতত তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বরানগর থানায় সিপিএম নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications