নিজের অতীত এমন কী ভাইপোকেও ভয় পাচ্ছেন! সাধারণ মানুষের সমস্যা তুলে ধরে মমতাকে নিশানা সেলিমের

পঞ্চায়েত ভোটের আগে দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে উত্তরবঙ্গ সফর করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এদিন তিনি ছিলেন শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন

লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিতে চাইছেন তারা। এদিন শিলিগুড়িতে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। জেলার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে উত্তরবঙ্গ সফর করছেন সেলিম। সাংগঠনিক বৈঠকের পরে বামফ্রন্টের বৈঠক হবে। এরপর বৈঠক হবে বিজেপি-তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে। এদিন তিনি ত্রিপুরায় ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা নিয়েও সরব হয়েছেন।

ত্রিপুরায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ

ত্রিপুরায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ

সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম এদিন শিলিগুড়িতে ত্রিপুরায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বলেন, ত্রিপুরায় যা বিজেপি করছে, তাই পশ্চিমবঙ্গে করছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় প্রতিদিন বাম-কংগ্রেস নেতা-কর্মীদের বাড়ি-সম্পত্তিতে আগুন লাগানো হচ্ছে। সেব্যাপারে তৃণমূল কোনও কথা বলছে না। তৃণমূল ২০২১-এ ভোট পরবর্তী সন্ত্রাসে আইএসএফ-সহ বাম-কংগ্রেস কর্মীদের ওপরে হামলা করেছিল। তাদের ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সেলিম বলেন, সেই সময় তৃণমূল যা করেছিল, এখন ত্রিপুরায় বিজেপি তাই করছে।
সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, যোগী রাজ্যে যেমন সাংবাদিকদের ছাড় দেওয়া হয়নি ঠিক তেমন পরিস্থিতি পশ্চিমবঙ্গেও তৈরি হয়েছে। এখন পুলিশ আইনজীবীদেরও ছাড় দিচ্ছে না। গত ১২ বছরে সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে ৮৫ হাজার মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আসল ইস্যুতে নজর ঘোরানোর চেষ্টা

আসল ইস্যুতে নজর ঘোরানোর চেষ্টা

সেলিম অভিযোগ করেছেন, উত্তরবঙ্গের আলুচাষীরা দাম পাচ্ছেন না। পেঁয়াজ চাষীদেরও একই অবস্থা। কৃষকরা ধানের দাম পাচ্ছেন না। বেকার ছেলেরা পরিযায়ী শ্রমিক হচ্ছেন। সেইসব দিক থেকে নজর ঘোরাতেই নাটক থেকে অতি নাটকীয় পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যকে কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যকে কটাক্ষ

সিপিআইএম রাজ্য সম্পাদক এদিন কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রী এখন, নিজের ছায়াকে ভয় পাচ্ছেন, অতীতকে ভয় পাচ্ছেন, দলকে ভয় পাচ্ছে এবং ভাইপোকেও ভয় পাচ্ছেন। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে পুলিশের গ্রেফতার নিয়ে তাঁর এমন মন্তব্য।

মিডিয়ার একাংশের বিরুদ্ধে সরব

মিডিয়ার একাংশের বিরুদ্ধে সরব

মহঃ সেলিম এদিন মিডিয়ার একাংশের বিরুদ্ধে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে দালালির অভিযোগ নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, নৌশাদ সিদ্দিকির ৪২ দিন জেলের পরেও কোনও কোনও মিডিয়া বলেছে তাদের সঙ্গে বিজেপি জোট। বড়-বড় প্রতিষ্ঠিত মিডিয়াকে দালালি করা ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার শিলিগুড়িতে সিপিআইএম জেলা কার্যালয় অনিল বিশ্বাস ভবনে পাহাড়-সমতলের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তৃণমূল ও বিজেপিকে রুখতে সমস্ত রাজনৈতিক শক্তিকে একত্রিতভাবে লড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+