মমতার সঙ্গে 'একমত' বিকাশ! শুভেন্দু অধিকারী দিলেন তৃণমূল নেত্রীর ধ্বংসাত্মক আন্দোলনের খতিয়ান

মমতার সঙ্গে 'একমত' বিকাশ! শুভেন্দু অধিকারী দিলেন তৃণমূল নেত্রীর ধ্বংসাত্মক আন্দোলনের খতিয়ান

নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সম্মেলন। সেখান থেকেই দলের কর্মীদের বার্তা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তিনি বলেছেন, বিরোধী নেত্রী থাকার সময় কোনও ধ্বংসাত্মক আন্দোলন তিনি করেননি। পাশাপাশি তিনি দাবি করেছেন, সরাসরি বিজেপি করেননি কোনওদিনই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কটাক্ষ করেছেন সিপিআইএম সাংসদ বিকাশ ভট্টাচার্য। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের খতিয়ান দিয়েছেন।

কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২ জানুয়ারির কথা। সেই ২ জানুয়ারি নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি কোনও সময় সরাসরি বিজেপি করেননি। যাতে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি না করা হয়, সেই চেষ্টা চালানোর কথাও জানিয়েছেন এদিন। বিজেপির সম্পর্কে তিনি বলেছেন, ওদের আদর্শ একাকিত্বের মতো। একটা ধর্মের প্রতি আনুগত্য। তিনি দাবি করেছেন, ধ্বংসাত্মক কিছু করেননি বিরোধী নেত্রীর থাকার সময়। সবসময় কনস্ট্রাক্টিভ কাজ করেছেন। সঙ্গে বলেছেন দায়বদ্ধতা মানতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতিও সামাল দিতে হয়।

মমতার সঙ্গে 'একমত' বিকাশ-সুজন

মমতার সঙ্গে 'একমত' বিকাশ-সুজন

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী তথা সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। তাঁর যোগাযোগ আরএসএস-এর সঙ্গে। আর এসএস তাঁকে দুর্গা বলেছিল। আরএসএস-এর মাধ্যমে বিজেপিকে পরিপুষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ইতিহাস বলে কমিউনিস্টদের বিরোধিতায় জন্ম হয়েছিল আরএসএস-এর।
সুজন চক্রবর্তীর প্রশ্ন তাহলে বিধানসভায় ভাঙচুর কে করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অশরীরি কেউ।

ধ্বংসাত্মক আন্দোলনের খতিয়ান শুভেন্দুর

ধ্বংসাত্মক আন্দোলনের খতিয়ান শুভেন্দুর

এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে, তিনি প্রশ্ন করেছেন, বিধানসভা ভাঙচুর করেছিলেন কে? সিঙ্গুরে তৈরি হওয়া শিল্প গুজরাতে ভাগিয়েছিলেন কে? শুভেন্দু অধিকারীর প্রশ্ন, উনি হাটবারে কী করতেন? সবাই জানে, কতবার তিনি বনধ ডেকেছেন। সিএএ আর নুপুর শর্মা নিয়ে হাজারদুয়ারিতে ট্রেন জ্বালিয়েছেন। সিএএ নিয়ে নবান্নের সামনে যখন ৩৭টি বাস জ্বলছিল উনি বসে বসে দেখেছেন, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

নিশানা অভিষেককেও

নিশানা অভিষেককেও

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলে ধরা আবাস যোজনার তালিকা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কে? তাকে কয়লা ভাইপো বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভাষায় ২০১১ তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার সময় এরাজ্যে বেকার সংখ্যা ছিল ১ কোটি। বর্তমানে যা দাঁড়িয়েছে প্রায় দু'কোটিতে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে ৪০ লক্ষেরও বেশি, দুর্নীতি বেড়েছে একশো দিনের প্রকল্প, শৌচালয় নির্মাণ, আবাস যোজনা, চাকরি ক্ষেত্রে। তিনি কটাক্ষ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে যা দিয়েছেন, তা-হল ২৮ টাকার মদ আর ডিয়ার লটারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+