গণশক্তির সম্পাদক বদল, CPIM রাজ্য কমিটিতে নতুন তিন মুখ! লোকসভা ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত

সর্বভারতীয়স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে 'ইন্ডিয়া' জোটে সিপিআইএম থাকবে। কিন্তু এরাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম সমানভাবে লড়াই করবে। ফের একবার এই কথাও জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এদিনই সিপিআইএমের রাজ্য কমিটির তিনদিনের বর্ধিত অধিবেশন সমাপ্ত হয়। এদিন অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সম্পাদক মহঃ সেলিম।

প্রসঙ্গত, এবার রাজ্য কমিটির এই বর্ধিত অধিবশনে সিপিআইএমের মুখপত্র গণশক্তি'র সম্পাদক বদল করা হয়েছে। সম্পাদক করা হয়েছে ডায়মন্ডহারবারের প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ীকে। এছাড়াও তিন জনকে রাজ্য কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আইনজীবী ও সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ফৈয়াজ আহমেদ খানকে বিশেষ আমন্ত্রিত সদস্য ও ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় নেতা হিমঘ্নরাজ ভট্টাচার্যকে রাজ্য কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মহঃ সেলিম

এদিন মহঃ সেলিম আরও বলেন, ২০২৪ এর লোকসভা ভোটে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে আসন সমঝোতার প্রস্তুতি শুরু করছে সিপিএম। এই লক্ষ্যেই আগামী ৭ নভেম্বরের পর থেকে শুধু বামফ্রণ্টের শরিক বা বামপন্থী দলগুলির সঙ্গেই নয়, কংগ্রেস ও আইএসএফের সঙ্গেও কথাবার্তা শুরু করবে সিপিএম।

মহঃ সেলিম আরও বলেন, এক মাস ধরে এই নিয়ে সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে কথাবার্তা চলবে। সেখানের আলোচনা নিয়ে ডিসেম্বরের ৯-১০ তারিখে সিপিএমের পলিটব্যুরোর বৈঠক ও ১২-১৩ ডিসেম্বর রাজ্য কমিটির বৈঠকে পর্যালোচনা হবে। এরপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সেলিম জানান, রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে লোকসভা ভোটকে মাথায় রেখে দলের রণকৌশল চূড়ান্ত করা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর এই দু'মাস রাজ্যের প্রতিটি বাড়িতে সিপিএম কর্মীরা পৌঁছে যাবেন। সেখানে দলের বক্তব্য তুলে ধরা হবে। মানুষের কথা শুনবেন তাঁরা। এলাকায় এলাকায় ছোট ছোট বৈঠক, সভা,পদযাত্রার মাধ্যমে নিবিড় জনসংযোগ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+